জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বেশ বড় পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্কার জয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানকে নিয়ে বিশাল কনসার্টের পাশাপাশি ওয়ার্ল্ড একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার সিরিজ আয়োজনের কথাও ছিল। তবে মহামারী করোনাভাইরাসের কারণে সব পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। চলতি মাসে শেষ হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপন। শেষ হওয়ার আগে এ আর রহমানকে নিয়ে কনসার্ট আয়োজনের মাধ্যমে বড় করে উদযাপনে শামিল হচ্ছে বিসিবি। সেই লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ) ‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’ নামের অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বিসিবি।
রবিবার (২৭ মার্চ) শতাধিক সফরসঙ্গী নিয়ে এ আর রহমান ঢাকায় এসেছেন। এ কনসার্টে পৃষ্ঠপোষক হিসেবে আছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখন চলছে কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতি।
স্টেডিয়ামের মূল মাঠের বড় একটা অংশজুড়ে তৈরি হচ্ছে মঞ্চ। সরাসরি মাঠে বসে কনসার্ট উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকেট বিক্রির বুথে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকেট পাওয়া যাবে। টিকেটে সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা (ব্রোঞ্জ - ক্লাব হাউজ)। এ ছাড়াও ৫ হাজার (গোল্ড - অন গ্রাউন্ড) ও ১০ হাজার টাকা (প্লাটিনাম - অন গ্রাউন্ড) মূল্যেও পাওয়া যাবে টিকিট। অনুষ্ঠানের প্রথম স্লটে পারফর্ম করবেন মমতাজ ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। চার ঘণ্টাব্যাপী কনসার্টের দ্বিতীয় স্লটে মঞ্চে উঠবেন এ আর রহমান। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে।

০
মিরপুরে এ আর রহমানের কনসার্ট