সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্যই ইসলাম ধর্মকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এ পৃথিবীতে তার প্রিয় নবী, বিশ্বনবী, সর্বজাতির নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শান্তির অমিয় বাণী দিয়ে পাঠিয়েছিলেন। বিশ্ব নিয়ন্ত্রণ কর্তা সব সময়ই মানুষকে শান্তির পথে আহ্বান করে থাকে। হাদিসে উল্লেখ রয়েছে হজরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়েও আল্লাহর কাছে ঘৃণিত কাজ হলো মানুষ হত্যা করা। (সুনানে তিরমিজি)
প্রকৃত শান্তির ধারক ও বাহক ইসলাম ধর্মের নিষ্ঠাবান, শান্তিপ্রিয়-অনুসারী মুসলমান কখনো সমাজ ও দেশের অশান্তির কারণ হতে পারে না। আল্লাহতায়ালা ইসলামকে পূর্ণাঙ্গ দ্বীন হিসেবে মনোনীত করেছেন আর রাসুলুল্লাহ (সা.)-কে বানিয়েছেন সবার জন্য অনুসরণীয় আদর্শ। তার (সা.) অনুসরণের মাধ্যমে যে কোনো ব্যক্তির জীবন শান্তিময় হতে পারে, হোক সে ইহুদি, খ্রিষ্টান বা যে কোনো ধর্মের অনুসারী।
সমাজে বিশৃঙ্খলা করার কোনো শিক্ষা ইসলামে পাওয়া যায় না। যারা দেশে অরাজকতা সৃষ্টি করে তারা শুধু শান্তিকামী মানুষেরই শত্রু নয় বরং তারা মহান আল্লাহতায়ালারও শত্রু। ইসলাম আমাদের উচ্ছৃঙ্খল জীবন পরিহার করে বিনয়ী এবং নম্র হয়ে চলার শিক্ষা দেয়।
পবিত্র কুরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন ,
যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করল, সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। (সুরা মায়িদা: ৩২)।
আমাদের এই দেশ একটি শান্তিপূর্ণ দেশ। এ দেশে শত শত বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠীর মানুষ একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এখানে যারা অশান্তি সৃষ্টি করবে তাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।
পবিত্র কুরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, ‘আর পৃথিবীতে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পর তোমরা এতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না’ (সুরা আল আরাফ : ৫৬)।
পৃথিবীর সর্বত্র যেন আজ অশান্তি বিরাজ করছে। এসব নৈরাজ্যকারীর জন্য সমগ্র বিশ্বই আজ রাজনৈতিক, সামাজিক এবং সর্বোপরি নৈতিকভাবে চরম অধঃপতনে নিপতিত।
ইসলাম কাউকে হত্যা করার শিক্ষা দেয় না। হত্যার ব্যাপারে ইসলামের শিক্ষা হলো- ‘আর কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে এর প্রতিফল হবে জাহান্নাম। সেখানে সে দীর্ঘকাল থাকবে। আর আল্লাহ তার প্রতি রাগান্বিত। তিনি তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য এক মহা আজাব প্রস্তুত করে রেখেছেন’ (সুরা নেসা : ৯৩)।
কাউকে হত্যার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
কেয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মোকদ্দমার ফয়সালা করা হবে, তা হবে রক্তপাত অর্থাৎ হত্যা সম্পর্কিত’ (বুখারি)। এমনকি নিহত ব্যক্তি হত্যাকারীর মাথার চুল ধরে টেনে নিয়ে আসবে আল্লাহর দরবারে। কণ্ঠনালিতে তখনো রক্ত ঝরবে। সে বলবে, ‘হে আল্লাহ, এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। (জামে তিরমিজি)
কাউকে হত্যা করাকে ইসলাম কঠোরভাবে শুধু নিষেধ করেই শেষ করেনি বরং যারা এসব নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে, তাদের শাস্তি কত ভয়াবহ, সে সম্পর্কেও অবহিত করা হয়েছে। বস্তুত ইসলামি শিক্ষা এক মুসলমানকে শান্তিপ্রিয়, বিনয়ী এবং মহৎ গুণাবলির অধিকারী হতে উদ্বুদ্ধ করে। এই শিক্ষা ভুলে পরস্পর হানাহানির নীতি কোনোক্রমেই ইসলাম সমর্থন করে না। ইসলামের অনুপম শিক্ষা আজ অনেকেই বাস্তব ক্ষেত্রে বেমালুম ভুলে বসেছে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, একজন মুমিন দ্বিনের প্রশান্তি ভোগ করে, যতক্ষণ না সে কোনো রক্তপাত ঘটায়। (সহিহ বুখারি)। অন্য হাদিসে বলা হয়, যে অবৈধভাবে রক্তপাত করে, সে এমন এক বিপদের মুখে পড়ে, যার থেকে মুক্তির পথ নেই। (সহিহ বুখারি) আল্লাহপাক সবাইকে প্রকৃত ইসলামের শিক্ষা বুঝার ও তার ওপর আমল করার তৌফিক দান করুন, আমিন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!