পুরস্কার পাওয়ার খবর জানার পর জয়া আহসান তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী একটা দারুণ সুখবর নিয়ে এলে অতনুদা (অতনু ঘোষ)! অনেক অভিনন্দন তোমাকে, অনেক অনেক ভালোবাসা। এত এত ছবি আর বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্যে আমার ভাগ্যেই যে পুরস্কারটা এল, সিংহভাগ অবদানই তোমার। এমন একটা ছবি তুমি না বানালে, চরিত্রের জন্য আমার ভেতরটা নিংড়ে না আনলে এ সৌভাগ্য কি আমার হতো? রবিবারের সব শিল্পী আর কুশলীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা।’
পুরস্কার পাওয়ার খবরটি নিয়ে কথা হয় জয়া আহসানের সঙ্গে। তিনি বললেন, ‘এই কৃতিত্ব তো আমার একার নয়, ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবার। ভালো লাগছে এই ভেবে যে এই ছবিতে আমার চরিত্রটি আমার অভিনীত সব ছবির মধ্যে সবচেয়ে কঠিন একটি চরিত্র। মুক্তির পর ছবিটি দর্শক ভালোবেসেছে। এখন আন্তর্জাতিক অঙ্গনের চলচ্চিত্র সমালোচকদেরও ভালো লাগছে। এটাও নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের। উৎসবের এই বিভাগে বিশ্বের এতজন মনোনয়ন পেয়েছেন, সেখান থেকে আমার ওপর যে আলো এসে পড়বে, ভাবতেও পারিনি!’
জানা গেছে, বিদেশি ভাষার চলচ্চিত্রে অভিনেত্রী বিভাগে জয়া আহসানের সঙ্গে ১৮ জন অভিনয়শিল্পীর নাম ছিল। সবাইকে পেছনে ফেলে জুরিবোর্ডের বিচারকদের নজর পড়ে ‘রবিবার’-এ জয়া আহসানের অভিনয়ে।
‘রবিবার’ ছবিতে জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটি এর আগে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন ২০২০-এ সেরা মিউজিক এবং ফিল্ম ক্রিটিকস গিল্ড অব ইন্ডিয়ার ক্রিটিকস চয়েজ ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২০-এ সেরা পরিচালক ও গল্পকারের পুরস্কার জিতে নেয় বলে জানান জয়া আহসান।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!