ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর গভীর সমুদ্রবন্দরে সফলভাবে ভিড়েছে প্রথম বাণিজ্যিক জাহাজ ‘ভেনাস ট্রায়াম্প’। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ইন্দোনেশিয়া থেকে আসা পানামার পতাকাবাহী জাহাজটি মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মিত জেটিতে প্রবেশ করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. আতাউল হাকিম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরের নিজস্ব দুইজন সিনিয়র পাইলটের নেতৃত্বে শক্তিশালী টাগবোট ‘কাণ্ডারী-৮’ এর সহায়তায় জাহাজটি সকাল ১০টায় জেটিতে আনা হয়। ভোর সাড়ে ৫টার দিকে জাহাজটি ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে।
এদিকে বন্দর সূত্রে জানা গেছে, সি-শোর মেরিন প্রাইভেট লিমিটেডের জাহাজটির দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছে এনসেইন্ট স্টিমশিপ লিমিটেড এবং স্টিবেটর হিসেবে কাজ করবে গ্রিন এন্টারপ্রাইজ। এ জাহাজে ৩১৩ প্যাকেজে ৭৩৬ টন স্টিল স্ট্রাকটার আনা হয়েছে উন্নয়ন প্রকল্পের জন্য। এর মধ্যে রয়েছে বিম, কলাম, গার্ডার, টাওয়ার ইত্যাদি।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর পানামার পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার পেলাভুবন সিলেগন বন্দর থেকে স্ট্রিম জেনারেটরের যন্ত্রাংশ নিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় ‘ভেনাস ট্রায়াম্প’।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!