আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে মদের দোকান বন্ধ থাকায় হ্যান্ড স্যানিটাইজার খেয়ে সাতজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে যাভাৎমাল জেলার ইয়াবতমল এলাকায়৷ মৃতরা সবাই শ্রমিক বলে জানিয়েছে পুলিশ৷
পুরোপুরি লকডাউনে না গিয়ে করোনা রোধে সাপ্তাহিক ছুটির দিনে কঠোর বিধিনিষেধ জারি করে মহারাষ্ট্র সরকার। জরুরি সেবা ছাড়া প্রায় সব দোকানই বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রশাসন। এজন্য মদের দোকানও বন্ধ রাখে ব্যবসারয়ীরা।
মুম্বাই থেকে ৭০০ কিলোমিটার দূরে ইয়াবতমল এলাকাতেও চলছে কঠোর বিধিনিষেধ। তাই সাপ্তাহিক ছুটির দিনে লকডাউনে বন্ধ সব মদের দোকান। কিন্তু নেশা কী আর এসব মানে। নেশার টানে থাকতে না পেরে খেয়ে ফেলেন স্যানিটাইজার। এতেই সাতজন মারা যান।
পুলিশ জানিয়েছে, সাপ্তাহিক লকডাউনের কারণে তারা কেউ মদ কিনতে পারেননি৷ তাই হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেলেন৷ এতে সাতজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন৷ পরে তাদের সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানেই সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন৷

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!