ফিচার ডেস্কঃ ব্রিটিশ শাসন পূর্ব উত্তর ভারতের রাজ্য আওয়াধের শেষ নবাব ওয়াজিদ আলী খাঁর রান্নাঘরে কাজ করা একজন তরুণ ফরাসি বাবুর্চির কাহিনী ঘিরে গড়ে ওঠা একটি উপন্যাস 'মজনু শাহ ফকিরা'। লেখক এবাদুর রহমান। লেখক, গবেষক ও আর্ট কিউরেটর এবাদুর রহমান প্রায় ১৬ বছর ধরে লিখেছেন এই উপন্যাসটি। এটি তার লেখা তৃতীয় উপন্যাস।
এবাদুর রহমান তার এ উপন্যাস নিয়ে এক ফেসবুক পোস্টে ঘোষণা দিয়েছেন, এই উপন্যাসটি ছাপা হবে মাত্র ১৭ কপি। প্রতি কপির আন্তর্জাতিক দাম ধরা হয়েছে ৩ লাখ টাকা। আর বাংলাদেশের কেউ কিনতে চাইলে দাম পড়বে ১ লাখ ১০ হাজার টাকা। আর এই ১৭ কপির পরে আর কখনও বইটি ছাপা হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, সাধারণ কোনো প্রেসে ছাপা হবে না বইটি। এর ফন্টের নকশাও করা হয়েছে বিশেষভাবে। হাতে বানানো এসিড-ফ্রি কাগজে, জাফরান ও মধু মেশানো তাবিজ লেখার একটি বিশেষ কালিতে বইটি ছাপা হবে। রেনেসাঁস আমলে উত্তর ইউরোপীয় পন্ডিতেরা, আলেপ্পো থেকে আসা বইকে যে মরক্কো লেদারের পুট খোলা বিশেষ বাঁধাইতে আবদ্ধ করতেন, তা প্রয়োগ করে বইটি বাঁধাই করবেন ইতালিতে বসবাসকারী এমন একজন শিল্পী, যার পরিবার ৬০০ বছর ধরে বাঁধাই পেশায় নিয়োজিত আছেন।
উপন্যাসটির শেষ তিনটি পাতা এখনও লেখা হয়নি বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন, বছরের একটি বিশেষ দিনে তিনি ‘মজনু শাহ ফকিরা’র শেষ তিনটি পাতা লিখবেন।
বই বিক্রির ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়ে তিনি লিখেছেন, ‘কাউকে ২ কপির বেশি বই দিবো না। ভারতীয় নাগরিকদের কাছে বই বেঁচবো না। যাঁরা বই কিনবেন তাঁরা যদি আমার অপরিচিত হন, আমি আপনাদের সাথে আলাপ করবো, অন্তত একবার একসাথে বসে খাওয়াদাওয়া করবো, তারপর যদি আমার ইচ্ছা না হয়, তাইলে বই দিবো না।’
এবাদুর রহমানের প্রথম উপন্যাস দাস ক্যাপিটাল প্রকাশিত হয়েছিল ২০০৫ সালে। ২০১১ সালে বেরিয়েছিল দ্বিতীয় উপন্যাস গুলমোহর রিপাবলিক।
সম্প্রতি অস্ট্রিয়ার ফিল্যাক শহরে তার কিউরেশনে ‘দুনিয়া কাঁপানো দশ দিন’ শিরোনামে একটি প্রদর্শনী হয়েছে। হীরালাল সেনের জীবনীভিত্তিক তার লেখা একটি ইংরেজি নাটক লন্ডনে শীঘ্রই মঞ্চায়িত হবে। হীরালালের চরিত্রে অভিনয় করছেন রেজ কবির। মুকুল আহমেদ নাটকটি পরিচালনা করবেন।
এবাদুর রহমানের চিত্রনাট্য অবলম্বনে বানানো চলচ্চিত্র আলফা কিছুদিন আগে বাংলাদেশে মুক্তি পেয়েছে। এর আগে গেরিলা চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
এবাদুর রহমান সম্প্রতি গবেষণার কাজে ভিয়েনা ও ক্যালিফোর্নিয়ায় অবস্থান করছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!