বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ধর্মীয় অসহিষ্ণুতা শুধু ব্যক্তি নয়, পুরো সমাজকেই আঘাত করে। শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ধর্ম, লিঙ্গ, জাতি ও ভাষাগত বিভাজনের ঊর্ধ্বে উঠে পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা জরুরি।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আর্চবিশপ হাউসে ভ্যাটিকান প্রতিনিধিদলের সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, “আজকের মূল বার্তা হলো—আপনার ধর্ম, লিঙ্গ, জাতি বা গায়ের রঙ কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। আমাদের সব বিভেদের ঊর্ধ্বে উঠতে হবে। নিরুৎসাহিত হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না।”
তিনি আরও বলেন, প্রত্যেক ধর্মই অন্য ধর্মের প্রতি সম্মান শেখায় এবং বাংলাদেশের সংবিধান ধর্মীয় স্বাধীনতাকে সমর্থন করে। পারস্পরিক সংলাপ ও সহাবস্থানের মাধ্যমেই একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
একই অনুষ্ঠানে উপস্থিত কার্ডিনাল জর্জ কোভাকাদ বাংলাদেশের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যের প্রশংসা করে বলেন, বাংলাদেশ একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করে। তিনি পোপ ফ্রান্সিস-এর Fratelli Tutti এনসাইক্লিক উদ্ধৃত করে জানান, বৈশ্বিক যুগে জাতীয়তাবাদী ও সাম্প্রদায়িক সংকীর্ণতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কার্ডিনাল জর্জ বলেন, “আন্তঃধর্মীয় সংলাপ কোনো রাজনৈতিক বিষয় নয়। বরং বিশ্বাসের আলোকে বোঝাপড়ার এই সংলাপ মানুষের মধ্যে গভীর ঐক্য আনতে পারে।”
জানা গেছে, আন্তঃধর্মীয় সংলাপকে উৎসাহিত করতে ভ্যাটিকান প্রতিনিধিদল এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছে। সফরকালে তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, জাতীয় মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন, বৌদ্ধ ও হিন্দু মন্দির এবং রাজধানীর ক্যাথলিক গির্জা পরিদর্শন করবেন।

০