আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতার ভাস্কর্য ভাঙার ক্ষমার অযোগ্য অপরাধ করে কেউ পার পাবে না। এর আশ্রয়-প্রশ্রয় দাতাদেরও খুঁজে বের করা হবে।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, বিএনপির আশকারা, প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে।
গণতন্ত্রহীনতায় নাকি উগ্রবাদের উত্থান ঘটছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি একদিকে মুক্তিযুদ্ধবিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে, আবার তারা গণতন্ত্রের কথা বলে? এদেশে উগ্রবাদের উত্থান ঘটে বিএনপির হাত ধরেই।
এসময় ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে জানতে চান, বাংলা ভাই, সায়েখ আবদুর রহমান কাদের সৃষ্টি? সারাদেশে একযোগে বোমা হামলা কাদের আমলে করা হয়েছিলো? তিনি আরও জানতে চান, ময়মনসিংহের অলকা, ছায়াবানী, পূরবী ও অজন্তা সিনেমা হলে একযোগে বোমা হামলা কাদের আমলে হয়েছিলো?
বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, তাদের আমলে নাকি দেশে গণতন্ত্র ছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, তাহলে বিএনপির আমলে উগ্রবাদ কিভাবে সৃষ্টি হলো?
তিনি আরও বলেন, বিএনপিই ক্ষমতায় টিকে থাকতে দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি করেছিলো। উগ্রবাদীদের লালন পালন করে সে বিষবৃক্ষকে বড় করেছে বিএনপি।
মানবাধিকার লঙ্ঘনের দায়ে সরকারকে নাকি কাঠগড়ায় দাঁড়াতে হবে, মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মুখে মানবাধিকারের কথা আর ভূতের মুখে রাম রাম ধ্বনি একই কথা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ধানমন্ডিতে এসময় উপস্থিত ছিলেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!