আন্তর্জাতিক ডেস্কঃ গত রবিবার (৭ ফেব্রুয়ারি) ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে ভয়াবহ তুষারধস ঘটে। হিমবাহ ধসের ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩২ জনে। এদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত দু’টি বিদ্যুৎ প্রকল্পের কর্মী বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় এখনও ১৯৭ জন নিখোঁজ রয়েছেন।
সেনা, আইটিবিপি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রায় ৬০০ উদ্ধারকারী উদ্ধারকাজে অংশ নিয়েছেন। এর মধ্যে তপোবন বিদ্যুৎপ্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের ব্যাপারে সবচেয়ে বেশি আশংকা তৈরি হয়েছে।
এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছে উদ্ধারকারীরা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হিমবাহটি ভেঙে পড়ার কারণে সৃষ্ট আকস্মিক বানে যাঁরা ভেসে যান তাঁদের বেশির ভাগই এনটিপিসি ও রিশিগঙ্গা বিদ্যুেকন্দ্রের কর্মী। তাঁদের মধ্যে ১২ জন নির্মাণাধীন একটি সুড়ঙ্গে আটকা ছিলেন। ইন্দো-তিব্বতিয়ান সীমান্তরক্ষী পুলিশ (আইটিবিপি) রবিবারই তাঁদের উদ্ধার করেছে। আরেকটি সুড়ঙ্গে অন্তত ৩০ জন আটকা আছেন। ওই সুড়ঙ্গটি ১২ ফুট উঁচু ও ১৫ ফুট চওড়া।
ধ্বংসাবশেষের কারণে সুরঙ্গের মুখ আটকে যাওয়ায় সেখানে উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছিল না। আইটিবিপি, সেনাবাহিনী, নৌবাহিনীসহ কয়েকটি বাহিনীর কয়েক শ সদস্য নিয়ে তৈরি উদ্ধারকারী দল রবিবার সারা রাত ধরে প্রবেশমুখের বাধা সরানোর চেষ্টা করেছে।
গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) উদ্ধারকারীরা ওই সুড়ঙ্গটির প্রায় ১০০ মিটার পরিষ্কার করতে পেরেছে বলে জানিয়েছে উত্তরাখণ্ডের সরকারি প্রেস ইনফরমেশন ব্যুরো। তবে উদ্ধারকাজ চালাতে আরো প্রায় ১০০ মিটার জায়গা থেকে জঞ্জাল সরাতে হবে। আর এ কাজটি করতে আরো কয়েক ঘণ্টা লেগে যেতে পারে বলে আইটিবিপির মুখপাত্র বিবেক কুমার পাণ্ডে জানিয়েছেন। সুড়ঙ্গের ভেতরে আটকা পড়া বিদ্যুেকন্দ্রের কর্মীদের জীবিত উদ্ধার করা সম্ভব কি না, তা নিয়েও রয়েছে শঙ্কা।
রবিবার সকালে আকস্মিকভাবে ওই হিমবাহটি নদীতে ধসে পড়ে। এর পরপরই প্রবল বানে ভেসে যায় নদীর বাঁধসহ আশপাশের সব কিছু। এতে আকস্মিক বানের পানি থেকে রিশিকেষ ও হরিদ্বার শহরকে রক্ষা করতে দুটি বাঁধ খালি করে দেওয়া হয়েছে। তবে রাত পেরোনোর পরেই বন্যার মূল আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্বিক পরিস্থিতি ও উদ্ধার অভিযানের তদারকি করছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!