আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুন লেগে আইসিইউতে থাকা ১৩ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বিরারের বিজয় বল্লভ হাসপাতালে এ ঘটনা ঘটে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৩টার দিকে পালঘর জেলার ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। এতে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই হাসপাতালে প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা দিলীপ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগুন লাগার ঘটনার সময় সেখানে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। যে ২১ জন রোগীর অবস্থা সংকটজনক ছিল, তাদেরকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
আগুন লাগার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!