-1773121977114-94728300.jpg&w=1920&q=75)
ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি থেকে আজ মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন।
জানা গেছে, পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে। ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পাইপলাইনের মাধ্যমে আমদানি হওয়ায় পরিবহন ব্যয় ও সময়-দুটিই কমবে।
এর আগে এই পাইপলাইন দিয়ে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোববার আমীর খসরু মাহমুদ চৌধুরী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এ অনুরোধ জানান। এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নুমালিগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির একটি চুক্তি রয়েছে। তবে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপড়েনে তা কিছুদিন বন্ধ ছিল। এই আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বিপিসি বহন করবে এবং বাকি অর্থ ব্যাংকঋণ থেকে আসার কথা রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!