আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশি দেশ ব্রাজিলের মানুষ জঙ্গল থেকে এসেছে বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তার এই মন্তব্যে তোলপাড় চলছে পুরো লাতিন আমেরিকা জুড়ে। থেমে নেই অনলাইন দুনিয়াও, সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।
সম্প্রতি আর্জেন্টিনা সফরে আসা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রাজিল নিয়ে কথা বলতে গিয়ে বেফাঁস এই মন্তব্য করে বসেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের সঙ্গে বৈঠকে ইউরোপের সঙ্গে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। ওই সময় ব্রাজিল নিয়ে কথা উঠলে তিনি বলেন, ব্রাজিলিয়ানরা এসেছেন জঙ্গল থেকে।
এদিকে ফার্নান্দেজের ওই মন্তব্যের পর ব্রাজিলসহ বিশ্বজুড়ে টুইটারে ঝড় উঠেছে। একই সঙ্গে আঞ্চলিক পর্যায়ে জাতিগত বিতর্ক তুঙ্গে উঠেছে। মূলত ব্রাজিল নয়, আর্জেন্টিনার বাসিন্দাদের পূর্বপুরুষরা ইউরোপীয়। এ কথাই বোঝাতে চাইছিলেন ফার্নান্দেজ।
সেমসময় স্পেনের প্রধানমন্ত্রীকে ফার্নান্দেজ বলেন, ভারতীয়রা মেক্সিকোয় এসে বসতি গাড়ে। আর আমরা আর্জেন্টাইনরা এসেছি জাহাজ থেকে। ওই সময় ইউরোপ থেকে জাহাজে করে এসব মানুষ আর্জেন্টিনায় এসেছেন। তবে ব্রাজিলিয়ানরা এসেছেন জঙ্গল থেকে।
আর্জেন্টিনার প্রেসিডেন্টের এমন মন্তব্য প্রচারমাধ্যমে আসার পর পরই তোলপাড় শুরু হয়।তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলা হয়েছে।
এমন পরিস্থিতিতে ব্রাজিলিয়ানদের কাছে ক্ষমা চেয়ে টুইট করেছেন আলবার্তো ফার্নান্দেজ।
টুইটে তিনি লিখেছেন— ‘আমার দেশে বহু বিচিত্র মানুষের বসবাস। এ জন্য আমি গর্বিত। আমি কাউকে আঘাত দিতে চাইনি। তবু কেউ যদি আঘাত পেয়ে থাকেন তা হলে আমাকে ক্ষমা করে দেবেন।’
তবে তাতে মন ভরেনি প্রতিবেশী দেশটির। ব্রাজিলের মিডিয়া ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন প্রেসিডেন্টের কড়া সমালোচনার ঝড় বইছে এখনো।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!