ব্যাংকে না গিয়েই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নেওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে স্বল্প সুদে এই ঋণ নিতে পারবেন গ্রাহকরা। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদের ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিম হালনাগাদ করা হয়েছে। গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, স্কিমটির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল আর্থিক সেবা ও ই-ওয়ালেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ঋণের আবেদন এবং অর্থ গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। পুরো প্রক্রিয়াই সম্পন্ন হবে ডিজিটাল পদ্ধতিতে।
ই-ঋণ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ। অন্যদিকে, এ স্কিমে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক।
যাঁরা ঋণে অগ্রাধিকার পাবেন
ই-ঋণ বিতরণের ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকার বাসিন্দা এবং ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকরাও অগ্রাধিকার পাবেন।
বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীকে সহজে ঋণ সুবিধার আওতায় আনা। বিশেষ করে জামানতের কারণে যাঁদের প্রচলিত ব্যাংক থেকে ঋণ নেওয়া কঠিন, তাঁদের জন্য এ স্কিম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাড়বে ডিজিটাল লেনদেন
বাংলাদেশ ব্যাংক মনে করে, এ স্কিমের মাধ্যমে ক্ষুদ্র ঋণ সহজলভ্য হওয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ডও বাড়বে। একই সঙ্গে মোবাইল অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকিং লেনদেনে মানুষের আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হবে।
এর ফলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ার পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে নগদবিহীন সমাজ প্রতিষ্ঠার উদ্যোগও গতি পাবে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার লক্ষ্যেই ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করা হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!