রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, কোনো কর্মকর্তা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে এর দায় সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত। এ ধরনের কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী কখনো নেবে না।
রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিএমপি কমিশনার।
হাসান মো. শওকত আলী বলেন, যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন, এটি তাঁর ব্যক্তিগত দায়। তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন। এ ক্ষেত্রে বাহিনীর কোনো দায় নেই এবং বাহিনী তাঁর দায় নেবে না।
তিনি জানান, গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে একটি মামলার এজাহার আসে এবং সেটি পাঁচলাইশ থানায় দাখিল করা হয়। যেহেতু এটি রাষ্ট্রদ্রোহের মামলা, তাই আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। অনুমোদন পাওয়ার পরই পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা করা হয়।
মামলা হওয়ার পরপরই এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয় জানিয়ে সিএমপি কমিশনার বলেন, বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্তও সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট করবে। নিয়ম অনুযায়ী রোববারই তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ বাহিনীর ভেতরে এ ঘটনায় কোনো মানসিক চাপ তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এটি মানসিকভাবে চাপে পড়ার বিষয় নয়। কারণ, যিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হন, সেটি তাঁর একান্তই ব্যক্তিগত দায়।
তিনি বলেন, বার্তাটি স্পষ্ট-যে ব্যক্তি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন, তাঁর বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুঠোফোনে পাওয়া গেছে দুই ‘বড় বার্তা’
এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও বলা হয়েছিল বলে জানান তিনি।
ডিআইজি বলেন, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।
যে অভিযোগে মামলা
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। পরে নগরের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। বর্তমানে ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!