পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে আমদানির (ইউসেন্স) সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমদানিকারকরা পণ্য দেশে আনার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আমদানিমূল্য পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের নতুন এ সিদ্ধান্তের ফলে আমদানিকারকরা আগেভাগে প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি করতে পারবেন। এতে রমজানের আগে বাজারে পণ্যের সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
নতুন নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, প্রতি বছর রমজান মাসে যেসব খাদ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ পণ্য আমদানির পর সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত মূল্য পরিশোধের সময় পাওয়া যাবে।
আরিফ হোসেন খান বলেন, রমজানকে কেন্দ্র করে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক—এটি চায় না বাংলাদেশ ব্যাংক। সাধারণ মানুষ যেন তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই সার্কুলারটি জারি করা হয়েছে। আমদানিকারকরা এখন থেকেই উদ্যোগ নিলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে দাম বেড়ে যায়। তাই রমজানের আগেই আমদানির সুযোগ দেওয়া হয়েছে। আমদানিকারকরা পর্যাপ্ত পরিমাণে পণ্য আনতে পারলে বাজারে ঘাটতি তৈরি হবে না এবং মূল্যবৃদ্ধির চাপও কমানো সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে আমদানিকারকদের পণ্য আমদানির সময় পুরো মূল্য পরিশোধ করতে হবে না। আমদানির বিপরীতে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধ করা যাবে।
সার্কুলারে আরও বলা হয়, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজান সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে সেই সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!