ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতির মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন (৪ হাজার ৩০০ কোটি) ডলারের মাইলফলক ছাড়িয়েছে। ফলে বিজয়ের মাসে বাংলাদেশের ইতিহাসে আরেক ইতিহাস গড়ল রিজার্ভ। প্রবাসী আয় বাড়াতে ২০১৯-২০ অর্থবছর থেকে ২ শতাংশ প্রণোদনা দেওয়া শুরু করে সরকার। এরপর থেকেই প্রবাসী আয়ে গতি এসেছে।
বুধবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনশেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৪৩ দশমিক শুন্য ১৭ বিলিয়ন ডলার। সর্বশেষ গত ১৫ ডিসেম্বর এই মজুত ৪২ বিলিয়ন ডলারের রেকর্ডে উন্নীত হয়েছিল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ দশমিক ১৭৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা আমাদের অর্থনৈতিক সক্ষমতার অন্যতম মাইলফলক। নতুন একটি বছরের শুরুতে অবশ্যই জাতির জন্য এটি সুখবর।
তিনি বলেন, অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ এর মধ্যেও রিজার্ভের উল্লেখযোগ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রেমিট্যান্সের অন্তঃপ্রবাহ।
মূলত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করেই রিজার্ভ নতুন এ উচ্চতায় উঠেছে। সেজন্য প্রবাসীদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে তাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
করোনাভাইরাসের প্রভাব শুরুর মাস মার্চের শেষে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। এপ্রিল শেষেও যা হয় ৩২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। এরপর প্রতি মাসে বেড়ে তা এই পর্যায়ে এসেছে। এভাবে করোনাভাইরাস মহামারির মধ্যেই বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হয়েছে প্রায় ১১ বিলিয়ন ডলার।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!