লাইফস্টাইল ডেস্ক: বিয়ে। শব্দটা ছোট হলেও এর দ্যোতনা বিশদ। চার হাত এক করার কাজটা সহজ নয়। বিয়ের আয়োজনে থাকে সাজ সাজ রব; তা যে বিত্তের মানুষই হোন না কেন। এর মধ্যে সবচেয়ে বেশি ঝক্কি পোহাতে হয় শপিংয়ে। এই শপিং দেশে হবে, না বিদেশে, সেটা নির্ভর করে বিত্তের মাপকাঠিতে।
বাংলাদেশের বিয়ের বাজারের ৯৫ শতাংশ বিদেশিদের দখলে। একটু বিত্ত পরিবার হলেই বিয়ের শপিংয়ে ছুটতে হয় ভিনদেশে। কিছু মানুষ আছেন, যাঁরা দেশি পণ্যে আস্থা রাখেন। আর কিছু ডিজাইনার আছেন, তাঁরা স্রোতের বিপরীতে সাঁতার কাটেন দেশের কথা ভেবে। এদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে তরুণ ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসির ব্র্যান্ড এএফ-এর বিয়ে সংগ্রহ।
তবে বিয়ের শপিং দেশেই হোক বা বিদেশে, গুরুত্ব বেশি দেওয়া হয় পোশাকের উপর। পোশাক কনেরই হোক বা বরের, সেটা দোকান থেকে পছন্দ করে কেনা হয়। অনেকে হয়তো বিদেশি ডিজাইনারের ড্রেসও কেনেন। এই পোশাক কেনায় বর বা কনের পছন্দ হয়তো থাকে, কিন্তু কতটা থাকে তাদের ইচ্ছার প্রতিফলন, আবেগের সম্পৃক্তি? কারণ, তাঁদের কথা ভেবে তো আর পোশাকটা তৈরি হয় না। যে বয়নশিল্পী বেনারসিটা বুনেছেন, সেটাতে ছিল নেহাতই তার পেটের দায় আর পরম্পরার শিল্পের প্রতি কিছুটা দায়বোধ। আবার যে দরজি লেহেঙ্গা বা শেরওয়ানি বানিয়েছেন, সেখানে ছিল মালিকের নির্দেশ।
আর এই ভাবনাই প্রেরণা হয়েছে আফসানা ফেরদৌসির, বিয়ে সংগ্রহ নিয়ে কাজ করার। শুরু করেছেন এক্সক্লুসিভ এএফ ওয়েডিং লাইন। তরুন ডিজাইনার আফসানা মনে করেন, একটি গল্পের উপক্রমনিকা তাৎপর্যপূর্ণ এবং সুন্দর হওয়া উচিত। যেখানে উঠে আসবে আপন কিছু গল্প। এর সঙ্গে রয়েছে বাংলার ঐতিহ্য। তিনি দীর্ঘদিন ধরে তাঁর ডিজাইনে সুচিশিল্প ব্যবহার করে আসছেন। বিয়ে সংগ্রহ তৈরিতেও তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সুচিশিল্পকেই বেছে নিয়েছেন।
গোলাপি সিল্কের কাপড়ে তৈরি করা হয়েছে লেহেঙ্গা আর টপ। সঙ্গে ওড়না। পোশাকজুড়ে রয়েছে কনের জীবনের গল্প। টুকরা টুকরা ঘটনা। আর এসবই নেওয়া হয়েছে বরের উদ্দেশে লেখা কনের একটি কবিতা থেকে। কবিতার শিরোনাম সেলাইয়ে ফুটিয়ে তোলা হয়েছে টপে। শহুরে জীবন, টুকরো–টাকরা ঘটনা, নানা কথা, নানা উপাদান, জীবনের খুঁটিনাটি এসব যেমন রয়েছে কবিতাজুড়ে, তেমনি সেসবই রয়েছে কনের পোশাকের জমিনেও।
আফসানা বিয়ের পোশাকের সুচিকর্ম করিয়ে নিচ্ছেন যশোরের সুচিশিল্পীদের কাছ থেকে। এই প্রক্রিয়ায় সম্পৃক্ত আছেন ছয়জন নারী সুচিশিল্পী। পোশাকের লেবেলসহ প্রতিটি উপকরণই হাতে তৈরি। পোশাকের সঙ্গে আরও দেওয়া হচ্ছে মানানসই মাস্ক ও বটুয়া। এ ছাড়া স্মৃতি সজীব করার মতো আছে আরও একটি জিনিস, সেটা হলো সিন্দুক। একসময় দেওয়া হতো লোহার বা কাঠের। আফসানা দিচ্ছেন কাঠের সিন্দুক।
গল্প বুনতে চান আফসানা। বরকনের জীবনের গল্পে সাজাতে চান কাপড়ের জমিন। স্বতন্ত্র ডিজাইনের পোশাকে বিয়ের মঞ্চে একদিনের রাজা-রানিদের তিনি অনন্য করে তুলতে চান, যাতে ভিড় ঠেলে নয়, বরং ভিড়ের মধ্যে অন্যদের থেকে জীবনের নতুন ইনিংস শুরু করা দম্পতিরা সত্যিকারেই আলাদা হয়ে উঠতে পারেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!