বিষকন্যা, কথাটা শুনলেই টিভি সিরিয়ালের কথা মনে হয়, তাই না? তবে প্রাচীন ভারতের ইতিহাস ঘাটলে দেখা যায় বিষকন্যার অস্তিত্ব সত্যি সত্যিই রয়েছে। ভারতীয় উপমহাদেশের সভ্যতার আলো আঁধারির মোহাবেশে জড়িয়ে রয়েছে বিষকন্যার পরিচয়। বলা হয়, এই ললনাদের দেহের শিরা-ধমনী বেয়ে রক্তের সঙ্গে প্রবাহিত হতো গরল মানে বিষ। তাদের সঙ্গে সম্ভোগ তো দূরের কথা, সামান্য স্পর্শেই মৃত্যু অনিবার্য।
জানা যায়, ভারতবর্ষের এক রাজা পুরো রাজ্য থেকে বাছাই করা সদ্য জন্মানো কণ্যা শিশুদের নিয়মিত বিষ খাওয়ানোর আদেশ দেন। তাদের মধ্যে একজন ছাড়া সবাই মারা গেল। আর প্রতিদিন বিষপানে বেঁচে থাকা সেই একটি মেয়ে এক সময়ে হয়ে উঠে চোখ-ধাঁধানো সুন্দরী এক বিষকন্যা। সেই রাজা কোন এক যুদ্ধে হেরে গিয়ে দলবলসহ বন্দি হন শত্রু রাজার শিবিরে। তাই শত্রু রাজাকে পরাজিত করতে এক বিষকন্যাকে বীণা বাজাতে পাঠান বন্দী রাজা। এরপর বিষকন্যার রূপে মুগ্ধ হয়ে শত্রু রাজা তার সাথে ঘনিষ্ঠ হলে পরক্ষণেই মারা যান।
গল্পটি ষোড়শ শতকের এক ফরাসি আখ্যানে পাওয়া যায়। ধারণা করা হয় যীশু খ্রিষ্টের জন্মের বহু আগে ভারতে বিষকন্যাদের সৃষ্টি, এরপর তা বহিঃবিশ্বে ছড়িয়ে পড়ে। মূলত রাজারা তাদের রাজনৈতিক ষড়যন্ত্র আর গুপ্তহত্যার প্রয়োজনে বিষকন্যাদের ব্যবহার করতেন। সভ্যতার আদিপর্বের রীতি অনুযায়ী গণকের ভাগ্য গণনায় যদি দেখা যেত, সাধারণের ঘরের পরমা সুন্দরী কোনো মেয়ের ভাগ্যে বৈধব্যযোগ আছে; তবে তাদের আর স্বাভাবিক জীবনে থাকতে দেয়া হতো না। রাজা বা শাসকদের লোকজন তাদেরকে পরিবার থেকে আলাদা করে নিয়ে আসতো। বিচ্ছিন্ন জীবনে বরাদ্দ হতো বিশেষ পথ্য। শিশু বয়স থেকে তাদের দেহে প্রবেশ করানো হতো তিল তিল করে বিষ। বিষে বিষক্ষয় অনিবার্য। বিষয়টা তাদের জন্য সহনীয় হয়ে যেত। পরে তাদের কেউ বিষপ্রয়োগ করে হত্যা করতে পারত না। কিন্তু তারা কারোর সঙ্গে সঙ্গমে লিপ্ত হলে সঙ্গী পুরুষের মৃত্যু অবশ্যম্ভাবী। ইংরেজিতে একে বলা হয় ‘Mithridatism’।
লালসার বশে বিষকন্যাদের দুর্নিবার আবেদনে সাড়া দিলেই মৃত্যুর কোলে ঢলে পড়তেন ক্ষমতাবান রাজপুরুষেরা। কখনো নাচের দলে, কখনো বা উপহার হিসেবে, এই সব বিষকন্যাদের শত্রু শিবিরে ঢুকিয়ে দিত চতুর প্রতিপক্ষ, তার পরেই শুরু হয়ে যেত তাদের বিষের ছোবলে কাঙ্ক্ষিত হত্যার খবর আসার অধীর প্রতীক্ষা।
জানা যায়, গ্রীক মহাবীর আলেক্সান্ডার পারস্যের রাজা দারায়ুসকে পরাজিত করে ভারত সীমান্তে হাজির হন। সীমান্তের রাজা আলেকজান্ডার কে অভ্যর্থনা জানান ৫ জন সুসজ্জিত তরুণীকে উপঢৌকন হিসেবে। তাদের সাথে আরো ছিল ঘোড়া বিভিন্ন উপহারের ঢালির সাথে পাঁচ সহচর। তারা জানতো না তাদের ৫ জনের পঞ্চম কন্যাটি বিষকন্যা। সে ছিল তাদের সবার মধ্যে আনিন্দ্য সুন্দরী, তাই স্বাভাবিকভাবেই আলেকজান্ডারের নজর পড়লো সেই বিষকন্যার উপরে।
তিনি লুব্ধ দৃষ্টিতে সেই নারীর দিকে এগিয়ে গেলেন। সেই আসলে তখন স্বয়ং আলেকজান্ডারের শিক্ষক এরিস্টটল উপস্থিত। এরিস্টটল বহুদর্শী প্রাজ্ঞ। তিনি আলেকজান্ডার কে আত্মসংবরণ করতে বললেন। আলেকজান্ডার তখন থমকে দাঁড়ালেন, এরিস্টটল তখন বললে এই রূপসী কন্যাটি আসলে ঘাতিনী, সে বিষকন্যা। আর সে কথা প্রমান করার জন্য এরিস্টটল দুজন দাসকে কাছে ডাকলেন। এবং তাদের আদেশ করলেন সেই রূপসী নারীকে চুম্বন করতে, আর সাথে সাথেই সেই দাসদের মৃতদেহ লুটিয়ে পড়লো মাটিতে। এরপর এরিস্টটল ঘোড়া, কুকুর ও অন্যান্য প্রাণীর উপরেও বিষকণ্যার পরীক্ষা করলেন। আর সাথে সাথে তাদেরও মৃত্যু হলো। সেই মুহূর্তে আলেকজান্ডার নিজের তলোয়ার তুলে সেই বিষকন্যা কে দু টুকরো করে ফেলেন, এবং তার আদেশে সেই বিষকন্যা কে পুড়িয়ে ছাই করে ফেলা হয়। এই ঘটনার কথা সেই সময় থেকে ভারত থেকে শুরু করে পুরো বিশ্বে মানুষের মুখে ঘুরে বেড়াচ্ছে।
এছাড়া ভারতের ইতিহাসে উল্লেখ আছে, নন্দরাজার মন্ত্রী নাকি এক বিষকন্যাকে পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যকে হত্যার লক্ষ্যে। কিন্তু চাণক্যের কূটবুদ্ধিতে পাল্টে যায় শিকার। চন্দ্রগুপ্তের বদলে সে হত্যা করে বসে পর্বতককে।
বিষকন্যাদের নিয়ে যেসব উপকথা ও ইতিহাস প্রচলিত আছে সেসব বিশ্বাস করলে বিষপুরুষ ও যে ছিল তা ও আমাদের বিশ্বাস করতে হবে। বিষকন্যাদের উৎপত্তিস্থল ভারতেই ছিলো বিষপুরুষ। তদের মধ্যে একজন গুজরাতের সুলতান মাহমুদ শাহ। তিনি ঐতিহাসিক পুরুষ। খ্রীষ্টীয় ষোড়শ শতকের সূচনায় পশ্চিম-ভারতে সকলের মুখে মুখে তাঁর নাম। পশ্চিমী ভ্রমণকারীদের কলমেও তার উপাখ্যানের কথা শোনা যায়।
ভারথেমা লিখেছেন, মাহমুদের বাবা পুত্রকে ছোটবেলা থেকেই বিষ খাইয়ে মজবুত করে তুলেছিলেন। মতলব ছিল শত্রুরা যেন পুত্রের ওপর কখনও বিষ প্রয়োগ না করতে পারে। তার বিবরণ অনুযায়ী মাহমুদ নিয়মিতভাবে নানা ধরনের বিষ সেবন করতেন। তিনি পান চিবিয়ে যদি কারও গায়ে পিক ছিটোতেন তাহলে তার মৃত্যু অবধারিত ছিল। আরো একটি খবর দিয়েছেন পশ্চিমের এই পর্যটক গুজরাতের বিষপুরুষ সম্পর্কে। তিনি লিখেছেন, সুলতানের অন্দরে তিন-চার হাজার নারী আছে। রাত্রে যে মেয়েটি সুলতানের শয্যাসঙ্গিনী হলো, পরদিন আর তাকে জীবিত অবস্থায় পাওয়া যেত না। বিষধর সুলতানের প্রেমালিঙ্গনে মৃত্যু অবধারিত।
তার বারবোসার ভ্রমণ-কাহিনীতেও আছেন গুজরাতের এই মাহমুদ। তিনি লিখেছেন তার সঙ্গে যে রমণীই রাত্রি যাপন করুক মৃত্যু। অনিবার্য। প্রিয় সহচরীরা সব রাত্রিশেষে শবে পরিণত ! মাহমুদ এই দৃশ্য সব সময় নিশ্চয় উপভোগ করতে পারতেন না । তার দেহ বিষপূর্ণ হলেও হৃদয়ে হয়তো বিষের ছোঁয়া তখনও লাগেনি। এজন্যেই তিনি নাকি এর একটা প্রতিকারও খুঁজে বের করেছিলেন। পরবর্তীকালে তার সঙ্গে থাকত একটি আংটি। নায়িকা সেটি মুখে পুরে সুলতানকে স্পর্শ করলে কোনো ক্ষতি হতো না তার। মাহমুদকে আনন্দ দানের পরেও যে রূপসীরা বেঁচে ছিল তারা নাকি ঐ আংটির মায়াবলেই।
তার নিঃশ্বাসেও নাকি ছিল বিষ। দুইটি তরুণী সৌখিন নাদিরের দাঁত পরিষ্কার করছিল। সুলতানের তপ্ত নিঃশ্বাস স্পর্শে একজনের তৎক্ষণাৎ মৃত্যু হলো। অন্যজন কোনোমতে প্রাণে বেঁচেছিল। এ কাহিনী পশ্চিমীরা শুনেছেন বালুচি উপজাতিদের মুখে। বিষকন্যারা ছিল নিছক পেশাদার ঘাতিনী কিংবা মোহিনীবেশী গুপ্তচর মাত্র। তাদেরকে কেবল নিজেদের স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে ব্যবহার করেছিল সেকালের ধুরন্ধর রাষ্ট্রবিদ, কূটনীতিক ও সমর-বিশারদরা। আর ধরা পড়লে হয়তো তাদের কেটে ফেলা হতো টুকরো টুকরো করে, না হয় পুড়িয়ে মারা হতো জ্যান্ত! মূলত রাজপুরুষদের শরীরি আকাঙ্ক্ষার সুযোগ নিয়েই গুপ্তহত্যার সফল কৌশল হিসেবে উঠে আসে বিষকন্যারা–এমনও মনে করার কারণ রয়েছে। অষ্টম শতকের পরে ক্রমশ ফিকে হয়ে আসে বিষকন্যাদের কাহিনী।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!