ডেস্ক রিপোর্ট: ২০৩৫ সালের মধ্যে বিশ্বের ২৫তম ও এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। করোনাভাইরাস পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর এ অর্থনৈতিক বিকাশ যদি অব্যাহত থাকে, তবে ২০৩৫ সাল নাগাদ বিশ্বের ২৫তম ও এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।
শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) সম্প্রতি প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০২১’ নামের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
প্রতিবছর এ রিপোর্ট প্রকাশ করে সংস্থাটি। রিপোর্টে ২০২১ সাল ও আগামী ১৫ বছরে বিশ্বের কোন দেশের অর্থনীতি কী হারে বাড়বে, এরই পূর্বাভাস দেয়া হয়েছে।
সিইবিআর এর রিপোর্ট অনুযায়ী, আর মাত্র ৭ বছর পরেই চীন হবে বিশ্বের বৃহত্তম অর্থনীতি। ২০৩০ সালে ভারত হবে তৃতীয়। আর ২০৩৫ সাল নাগাদ ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বহু ধাপ উপরে উঠে ২৫ নম্বরে পৌঁছে যাবে। বর্তমান সূচক অনুযায়ী বাংলাদেশ বিশ্বের ৪২তম বৃহৎ অর্থনীতির দেশ। ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান হবে ৩৪। এর পাঁচ বছর পর ২০৩০ সালে বাংলাদেশ হবে ২৮তম বৃহৎ অর্থনীতি। ২০৩৫ সালে ঢুকবে প্রথম ২৫টি দেশের তালিকায়।
সিইবিআর এর প্রকাশিত রিপোর্টে আরও বলা হয়েছে, করোনা মহামারির কারণে বিশ্ব অর্থনীতিতে অনেক ওলট-পালট ঘটেছে। ইউরোপ ও আমেরিকার বেশিরভাগ বড় অর্থনীতির দেশ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিপরীতে চীন খুব কৌশলে করোনা দ্রুত ও কঠোরভাবে মোকাবিলার কারণে সামনের বছরগুলোতে পৌঁছে যাবে বেশ সুবিধাজনক অবস্থানে।
চীন যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের এক নম্বর অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে, সেটাকে সময়ের ব্যাপার বলেই মনে করা হলেও সিইবিআর বলছে, করোনা মহামারির কারণে এই প্রক্রিয়া আরো দ্রুততর হয়েছে। আগে যা ধারণা করা হয়েছিল, তার থেকে ৫ বছর আগেই ২০২৮ সালে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে।
সিইবিআর তাদের রিপোর্টে বলছে, কোভিড-১৯ মহামারি শুরুর আগের বছরগুলোতে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি ছিল বেশ ভালো এবং এটা ঘটেছে দেশটিতে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও। বিশ্বের অন্যান্য দেশে করোনা যেভাবে ছড়িয়েছে, সে তুলনায় বাংলাদেশে সংক্রমণ অনেক সীমিত।
সিইবিআর এর সূচক অনুযায়ী বিশ্ব অর্থনীতিতে এখনো এক নম্বর শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে চীন এবং জাপান। প্রথম দশটি দেশের তালিকায় এরপর ক্রমান্বয়ে আছে জার্মানি, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, ইতালি, কানাডা এবং কোরিয়া।
তথ্যসূত্র- বিবিসি বাংলা

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!