১৯৯২ সাল। রঙিন জার্সিতে খেলা প্রথম বিশ্বকাপ। সেই ওয়ানডে বিশ্বকাপের নাটকীয়তা যেন আবার ফিরে এসেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই একই দেশ অস্ট্রেলিয়ায়, সেই একই ভেন্যু মেলবোর্নে ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে ওয়ানডেতে নিজেদের ইতিহাসে একমাত্র বিশ্বকাপ শিরোপা জেতে পাকিস্তান।
পাকিস্তান যদি শেষ পর্যন্ত ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তোলে, তাহলে সেটা হবে ইতিহাসের পুনরাবৃত্তি।
তবে ইংল্যান্ড নিশ্চয়ই চাইবে না সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটুক। তাই এবার পাকিস্তানকে হারিয়ে পূর্বসূরিদের সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবেন বাটলার-হেলসরা। আর তাই আজ মেলবোর্নে হয় ইংল্যান্ডের প্রতিশোধ নয় ইতিহাসের পুনরাবৃত্তি।
নাটকীয় বিশ্বকাপে এই দিনে মেলবোর্নে বৃষ্টির ভালো সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। ফলে ম্যাচটা মাঠে গড়াচ্ছে ঠিক সময়েই। হয়ে গেছে টসও।
সেই টসে জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। মেঘলা আবহাওয়ায় পাকিস্তানকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
দুই দলের ফাইনাল নিশ্চিতের পর থেকেই পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ ফাইনালের কথা উঠে আসছে ঘুরে ফিরেই। ১৯৯২ বিশ্বকাপের সঙ্গে দলটির এবারের বিশ্বকাপের যে খুব মিল! তার একটা মিল ফাইনালেও দেখা গেল। সেবারও যে ফাইনালে আগে ব্যাট করেছিল পাকিস্তান! করবে আজও। যদিও বাবর আজম জানালেন, টস জিতলে ফিল্ডিংই বেছে নিতেন তিনি!
পাকিস্তান একাদশ: বাবর আজম(অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ এনইউ

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!