দেশ ছাড়ার উদ্দেশে কাবুল বিমানবন্দরের বাইরে অবস্থান করা আফগানদের বাড়ি ফিরে যেতে বলছে তালেবান। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে ব্যাপক ভিড় দেখা যায়। এ প্রেক্ষাপটে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আফগানদের প্রতি তারা এ আহ্বান জানায়।
তালেবানরা বলছে, তারা বিমানবন্দরের বাইরে কাউকে আঘাত করতে চায় না। যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে গত রোববার কাবুল দখল করে তালেবানরা। ন্যাটো ও তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, রোববার থেকে এ পর্যন্ত গুলি ও পদদলিত হয়ে অন্তত ১২ জন আফগানের প্রাণ গেছে।
তালেবান কর্মকর্তারা বলছেন, যেসব আফগানের ভ্রমণের কাগজপত্র নেই, তারা যেনো বাড়ি ফিরে যান। নাম প্রকাশ না করার শর্তে এক তালেবান কর্মকর্তা বলেন, ‘আমরা বিমানবন্দরে কাউকে আঘাত করতে চাই না।’
একজন পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা জানান, গত রোববার থেকে এ পর্যন্ত প্রায় ৮ হাজার জনকে আফগানিস্তান থেকে অন্যত্র আশ্রয় দেয়া হয়েছে। কাবুলের নিয়ন্ত্রণে তালেবান থাকলেও বিমানবন্দরের নিয়ন্ত্রণ মার্কিন বাহিনীর হাতে। তবে বিমানবন্দরের বাইরে টহল দিতে দেখা গেছে তালেবান যোদ্ধাদের।
এর আগে বুধবার বিশৃঙ্খলা দেখা দিলে আকাশে ফাঁকা গুলি ছোঁড়ার ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার পরিস্থিতি শান্ত রয়েছে।
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে একটি সমঝোতা হয় তালেবানের। সেখানে আফগানিস্তান সন্ত্রাসী হামলা চালানোর ক্ষেত্রে হিসেবে ব্যবহৃত হবে না - এমন শর্তে সেনা প্রত্যাহারে সম্মত হয় যুক্তরাষ্ট্র। বিদেশি বাহিনীর প্রত্যাবর্তনকালে কোনো ধরনের হামলা না চালানোর বিষয়েও সম্মত হয় তালেবান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেছেন, মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে নেওয়ার পূর্বনির্ধারিত তারিখের পরও আফগানিস্তানে তারা থাকতে পারে। বিবিসি জানিয়েছে, সব মার্কিনিকে দেশে ফিরিয়ে নেয়ার পর তারা কাবুল ত্যাগ করবে।
বাইডেন বলেন, ‘যদি সেখানে (আফগানিস্তান) যুক্তরাষ্ট্রের নাগরিকরা অবশিষ্ট থাকেন, তবে তাদের বের করে নিয়ে আসতে আমরা অবশ্যই অবস্থান করবো।’
বাইডেন চলতি মাসের শেষ দিকে (আগামী ৩১ আগস্ট) আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে তারিখ নির্ধারণ করেছিলেন। তবে এখনও আফগানিস্তানে ১৫ হাজার মার্কিনি রয়েছেন।
গত রোববার যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে কাবুলের ক্ষমতাগ্রহণ করে তালেবান। এ সময় বিপুল সংখ্যক আফগান বিমানবন্দর অভিমুখে ছুটতে থাকেন। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। এতে বিমানবন্দরে ঝামেলাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
কাবুলের দখল তালেবানের হাতে থাকলেও বিমানবন্দরে অবস্থান করছেন মার্কিন সেনারা। তারা পশ্চিমা বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করে যাচ্ছেন।
কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অভিযোগ রয়েছে, যেসব আফগান দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের পথ রোধ করছে তালেবান।

০