উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিধ্বস্ত ভবনে ঠিক কতজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন-তা নিয়ে এখনও তৈরি হয়নি পরিষ্কার হিসাব। তবে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, ওই ভবনে দুই শতাধিক শিক্ষার্থী ছিল, যার মধ্যে নিচতলার শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত সোমবার দুপুরে স্কুলটির একটি দোতলা ভবনের নিচতলায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান আছড়ে পড়ে। ওই ভবনে ছিল মোট ১২টি শ্রেণিকক্ষ, যেখানে তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চলত। প্রতিটি কক্ষে গড়ে ৩০ জন করে শিক্ষার্থী ক্লাস করত বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকরা।
স্কুলটির প্রভাষক মো. রেজাউল হক বিবিসি বাংলাকে বলেন, ‘দোতলা ভবনের প্রতিটি শ্রেণিকক্ষে ৩০ জনের মতো শিক্ষার্থীর ক্লাস হতো। যারা দোতলায় ছিল, তাদের অনেককে উদ্ধার করা গেলেও নিচতলার অনেকেই দগ্ধ হয়েছে।’
দুর্ঘটনার সময় চলছিল টিফিনের বিরতি। কিছু শিক্ষার্থী বাসার পথে রওনা দিলেও অনেকেই তখনও শ্রেণিকক্ষে অবস্থান করছিল। শিক্ষক হকের ভাষ্য অনুযায়ী, ওই ভবনে দুর্ঘটনার সময় ২০০ থেকে ২২০ জন শিক্ষার্থী থাকতে পারে। নিচতলায় ছিল ১০০ থেকে ১২০ জন শিক্ষার্থী। বিমানটি ভবনের নিচতলার মাঝ বরাবর আঘাত করায় নিচতলার দুই পাশের কক্ষগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, মঙ্গলবার সকাল থেকে সিআইডি এবং বিমান বাহিনীর সদস্যরা বিধ্বস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করেন। দুপুরের পর সেনা ও নিরাপত্তা বাহিনী ভবন ত্যাগ করলে স্কুলের স্বেচ্ছাসেবকেরা জায়গাটি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে।
স্কুল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আহত বা নিহত শিক্ষার্থীদের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। তবে সরকারি হিসাব অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু শিক্ষার্থী।
স্থানীয় অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে নিহত ও আহতদের সঠিক তালিকা প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বিবিসি বাংলার।
০
বিধ্বস্ত স্কুল ভবনে ছিলেন কতজন শিক্ষার্থী ছিলেন, যা জানা গেছে