স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হচ্ছে বাংলাদেশ জাতীয় দল। তার আগে করা তিনবার করোনাভাইরাস টেস্টে সব সদস্যরা নেগেটিভ এসেছেন।
এরপরও ওশেনিয়াতে গিয়ে মানতে হবে নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগের প্রটোকল। এখানে রিপোর্ট যাই আসুক, তা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না কিউই কর্তৃপক্ষ। ওশেনিয়াতে পা দিতেই মানতে হবে তাদের আইনকানুন। আর তা হচ্ছে, হোটেলে ৬ দিন বন্দী জীবন যাপন করতে হবে টাইগারদের। এ ৬ দিন কপালে জুটবে না রুম সার্ভিসও। নিজেদের কাজ করতে হবে নিজেদেরকেই। মুক্ত বাতাস আর আলোর সঙ্গে দেখা হবে, তবে সেটাও ঘড়ি ধরে ঘন্টাখানেকের জন্য। এমনটাই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
দেবাশিষ চৌধুরী বলেন, ট্যুরের আগে নিউজিল্যান্ড বোর্ডের চাহিদা অনুযায়ী তিনবার করোনা টেস্ট করা হয়েছে। প্রত্যেকটিতেই সবাই নেগেটিভ হয়েছেন। আশা করি সেখানে গিয়েও কোন সমস্যা হবে না।
আর এই নিয়মগুলো মানতে পারলেই কেবল, জিম এবং অনুশীলনের অনুমতি পাবে টাইগাররা। তবে, দলবদ্ধ হয়ে তা করতে হলে অপেক্ষা করতে হবে অন্তত ১৪ দিন।
চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, প্রথম ৬ দিন রুম থেকে বের হওয়া যাবে না। সার্ভিসও পাওয়া যাবে না। তবে, ধীরে ধীরে আমাদের আচরণ ভালো থাকলে তারা সুবিধা বাড়িয়ে দেবে। ৬ দিন পর থেকে হালকা জিম করা যাবে, সেটাও গ্রুপ হয়ে। এরপর সেই গ্রুপেই অনুশীলন শুরু করতে হবে। ১৪ দিন পর থেকে আমরাও স্বাভাবিক জীবন যাপন করতে পারবো।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ এত নিয়ম-কানুন সম্পর্কে বলেন, ‘আমরা বায়ো বাবলের সঙ্গে পরিচিত, তবে ওখানে যেভাবে শুনছি তা বেশ কঠিন হবে। তবে, ইনশাল্লাহ আমরা সব উৎরে যাবো। নিউজিল্যান্ডে খেলা এমনিতে অনেক কঠিন। ওদের এ কোয়ারেন্টিন চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিলো।’
বাতাসে গুঞ্জন বাংলাদেশের বিপক্ষে সিরিজে না'ও খেলতে পারেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। আইপিএলে যোগ দেয়ার উদ্দেশ্যে তাদেরকে ছুটি দিতে যাচ্ছে এনজেডএসএসি। তবে, সেটা নিয়ে না ভেবে নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে চান টাইগাররা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!