ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এ দেশে ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক। অন্যদিকে, যাদের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে, তারাই এ দেশকে গড়ে তোলার লক্ষ্যে অবিরাম কাজ করছে।
ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা স্বাধীন স্বদেশ চায়নি, তারাই এখন দেশের ধ্বংস চায়।’
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে বিএনপি ও নেতিবাচক-অতি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিই প্রধান বাধা। বিএনপি এত দিন ‘না’ ছাড়া কিছুই দেখতে পেত না, এখন ‘ধ্বংস’ দেখতে পায়।
সরকার নাকি গণতন্ত্র-অর্থনীতি ধ্বংস করে দিয়েছে—-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারা দেশে চলছে সমৃদ্ধির সোপানে নতুন উচ্চতা নির্মাণের নিরলস প্রয়াস। ধ্বংস নয়, শেখ হাসিনার নেতৃত্বে এখন সৃষ্টিশীল বাংলাদেশ বিনির্মাণের মহাযজ্ঞ চলছে।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার অর্জনে প্রতিহিংসার আগুনে বিএনপি প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে। দেশে কোনো স্বৈরতন্ত্র নেই, আছে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ আর বাক্স্বাধীনতা। আর তাই বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে। পারছে অবিরাম বিষোদ্গার করতে। দেশে গণতন্ত্র আছে বলেই নিয়মিত নির্বাচন-উপনির্বাচন হচ্ছে এবং বিএনপিও তাতে নিয়মিত অংশ নিতে পারছে। জয়লাভও করছে।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের শত ফুল এক দিনেই ফোটে না। এর জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন পরিচর্যার। আর এই গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কোনো দায়িত্বশীল ভূমিকা তো রাখেইনি, বরং পদে পদে বাধা হয়ে দাঁড়িয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জনরায় পাওয়ার আগেই ফল প্রত্যাখ্যান করেছে, যা প্রকারান্তরে জনগণের রায়কেই অপমান করা।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, করোনা মহামারিতে শেখ হাসিনার মানবিক নেতৃত্বের কারণে একজন মানুষও না খেয়ে মরেনি। আর এটাই বিএনপির কষ্টের কারণ।
ওবায়দুল কাদের বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। উচ্চহারে প্রবৃদ্ধি, প্রবাসী আয়সহ সব আর্থসামাজিক সূচকে ফিরে এসেছে ইতিবাচক ধারা। বিশ্বসমাজ যখন দেশের প্রশংসা করে, তখন বিএনপি ধ্বংস ছাড়া কিছু দেখতে পায় না। আসলে তাদের সমস্যা মনস্তাত্ত্বিক। তারা সৃষ্টিতে নয়, ধ্বংসাত্মক প্রবণতায় ভুগছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ এখন আর সমালোচনার কাসুন্দি ঘাঁটা পছন্দ করে না। জনগণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়। আর এ জন্যই বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি ও মিথ্যাচারে জনগণ সাড়া দেয় না।
ওবায়দুল কাদের বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে রাজনীতিতে জনসম্পৃক্ত ইস্যু খুঁজে পাওয়ার ব্যর্থতা বিএনপি নেতৃত্বের অক্ষমতা ছাড়া আর কিছুই নয়।বাসস

০