আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিসের ড্রয়ারে একটি চিঠি রেখে যান পরবর্তী প্রেসিডেন্টের জন্য। কিন্তু অভিষেক অনুষ্ঠানের রীতিনীতিগুলোতে বুড়ো আঙুল দেখানো ট্রাম্প সেটি মানবেন, তা হয়তো আশা করেননি অনেকেই। তবে সে প্রথা অনুযায়ী নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জন্য ওভাল অফিসের ডেস্কে একটি ‘গোপন চিঠি’ রেখে গেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প সেই চিঠি রেখেছেন বলে নিশ্চিত করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি জুড ডিয়ার। খবর মায়ামি হেরাল্ডের।
শুধু ডোনাল্ড ট্রাম্পই নন, নতুন ফার্স্ট-লেডির জন্য স্বাগত চিঠি রেখেছেন মেলানিয়া ট্রাম্পও। ঘটনার সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
তবে ট্রাম্প ও মেলানিয়া তাদের উত্তরসূরির জন্য চিঠিতে কী লিখেছেন, তা এখনও জানা যায়নি।
স্ত্রীকে নিয়ে ইতোমধ্যেই হোয়াইট হাউস থেকে স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউসে অবতরণ করে মেরিন ওয়ান হেলিকপ্টার। এতে চড়ে মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রিউতে অবতরণ করেন ট্রাম্প দম্পতি। সেখানে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দিন উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে গত এক সপ্তাহের মধ্যে ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে কোথাও বের হতে দেখা যায়নি। এক সপ্তাহ পর তিনি শেষবারের মতো হোয়াইট হাউস থেকে বিদায় নিলেন। জয়েন্ট বেস অ্যান্ড্রিউয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা ট্রাম্পের। এরপর সেখান থেকে তিনি যাবেন ফ্লোরিডার পাম বিচে।
ফলে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস যখন শপথ নেবেন তখন হোয়াইট হাউস থেকে বহু দূরে থাকবেন ট্রাম্প। ফলে গত দেড় শতাব্দী ধরে তিনিই প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে তার পরবর্তী উত্তরসূরির শপথ অনুষ্ঠানে থাকছেন না।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!