আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসে ট্রাম্প অধ্যায় শেষ, শুরু হয়েছে বাইডেনের শাসনামল। নানা বাধাবিপত্তি পেরিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এবং প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কামালা হ্যারিস। এখন থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব তাদের হাতেই।
স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বুধবার রাত ১০টা) ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে শপথবাক্য পাঠ করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট।
শপথ নেয়ার পরপরই তাদের অভিবাদন জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান।
ট্রাম্পের ‘বন্ধু’ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাইডেন শপথ নেয়ার কয়েক মিনিট পরেই টুইট করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য জো বাইডেনকে আমার আন্তরিক অভিনন্দন। ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব জোরদারে তার সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানও টুইটারে বলেছেন, 'প্রেসিডেন্ট বাইডেনকে অভিষেকের জন্য অভিনন্দন জানাই। বাণিজ্যিক-অর্থনৈতিক চুক্তি, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, জনস্বাস্থ্যের উন্নতি, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আঞ্চলিক এবং এর বাইরে উন্নয়নের জন্য একটি শক্তিশালী পাক-মার্কিন অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অপেক্ষায় থাকলাম।'
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের জন্য জো বাইডেন এবং কমলা হ্যারিসকে তার ঐতিহাসিক অভিষেকের জন্য অভিনন্দন। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কোভিড পর্যন্ত যেসব বিষয় আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, সেসব ইস্যুতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে ওঠা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভিডিওবার্তা পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্টকে।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল দু'জনের প্রতি শুভকামনা জানিয়েছেন। শিগগিরই হোয়াইট হাউজে নতুন বন্ধু পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পিছিয়ে নেই ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। নতুন প্রেসিডেন্টের শপথ প্রসঙ্গে একই সুরে তিনি বলেন, ‘আবার দীর্ঘদিন পর হোয়াইট হাউজে ইউরোপের প্রকৃত বন্ধু পাওয়া যাবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।’
অন্যদিকে সামরিক জোট ন্যাটোর পক্ষ মহাসচিব জেন্স স্টোলটেনবার্গও যুক্তরাষ্ট্রের ক্ষমতা পরিবর্তনের বিষয়টিকে স্বাগত জানান। তার মতে, বাইডেনের অধীনে ট্রান্স-আটলান্টিক সম্পর্ক আরও বাড়ানোর আশা করছে এ জোট।
সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে তাদের আন্তরিকতাশূন্য সম্পর্কের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসকে দেওয়া সাক্ষাৎকারে গর্বাচেভ বলেছেন, ‘রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বর্তমান অবস্থা উদ্বেগের। সম্পর্ক স্বাভাবিক করতে কিছু একটা করতে হবে। আমরা পরস্পরের বিরুদ্ধে দেয়াল তুলে দিতে পারি না।’
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘আজকের দিনটা চমৎকার। জো বাইডেন ও কমলা হ্যারিসের প্রশাসন যাত্রা শুরু করল। আমরা গণতন্ত্র এবং আরও ন্যায্য, টেকসই ও সর্বাত্মক বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করব।’
এছাড়াও বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পোপ ফ্রান্সিস প্রমুখ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!