প্রতিনয়ত নানাভাবেই আলোচনায় থাকার চেষ্টায় থাকেন ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। এর আগে সোফায় বসে রান্না করে হাস্যরসের শিকার হয়েছিলেন তিনি। তবে এবার আলোচনায় এসেছেন বাইক শিখতে গিয়ে।
শনিবার (১৪ আগাস্ট) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেন মাহিয়া মাহি। তাতে দেখা যায়, বাইক চালাতে গিয়ে ধপাস করে পড়ে যান তিনি। মাহি হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন। তবে এটা ঠিক নয় বলে স্বীকার করেছেন তিনি নিজেই।
ক্যাপশনে মাহি জানান, দুই চাকার এই বাহন চালানো শিখতে গিয়ে ৩ বার পড়ে গেছেন তিনি।
বাইক শেখার ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। মাত্র ১৪ ঘণ্টায় এতে রিঅ্যাকশন পড়েছে ৭৩ হাজারের বেশি। এছাড়া প্রায় সাড়ে ৭ হাজার মন্তব্য জমা হয়েছে কমেন্ট বক্সে। আর ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৯ লাখ বার।
বাইক চালাতে গিয়ে একাধিকবার পড়ে গেলেন মাহি