ডেস্ক রিপোর্ট: একই স্থানে আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণাকে ঘিরে নোয়াখালীর বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সোমবার বিকেল ৩টায় বসুরহাট রুপালি চত্বরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। একই সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলও কাদের মির্জার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই বসুরহাট পৌর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভার সর্বত্র ১৪৪ ধারার এ আদেশ কার্যকর থাকবে। এ সময় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সকাল থেকেই শহরে লোকজনের উপস্থিতি কম। দোকানপাট বন্ধ রয়েছে, যান চলাচল সীমিত। গাছের গুঁড়ি, ইট-পাটকেল দিয়ে বসুরহাট পৌর এলাকার বিভিন্ন প্রবেশ পথ আটকে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। সবমিলিয়ে হরতালের আবহ তৈরি হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয় সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। র্যাব-পুলিশ ও ডিবি প্রতিনিয়ত এলাকায় টহল দিচ্ছে।
৩১ ডিসেম্বর থেকে ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র কাদের মির্জার 'সত্য বচনে' শুরু হয় অস্বস্তি। ধীরে ধীরে তা রূপ নিয়েছে সহিংসতায়। পাশের জেলা ফেনীতেও ছড়িয়ে পড়ছে উত্তাপ। চলছে পাল্টাপাল্টি কর্মসূচি।
গত কিছুদিন কোম্পানীগঞ্জে কাদের মির্জার একক সভা-সমাবেশ হলেও শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল মাঠে নামেন। এরপর দু'জনের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৬০ জন আহত হন। এর মধ্যে অন্তত সাতজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, কাউকে ১৪৪ ধারা ভঙ্গ করতে দেওয়া হবে না। কোথাও সরকারি আদেশ অমান্য করে সভা-সমাবেশ করার চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরতা প্রদর্শনে বাধ্য হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!