শুভ্র কুয়াশার চাদর মুড়ি দিয়ে প্রকৃতিতে বিরাজমান ছিল শীতকাল। সেই চাদর সরিয়ে জেগে উঠছে প্রকৃতি। ফিরে আসছে হারিয়ে যাওয়া চিরচেনা সেই প্রাণচাঞ্চল্য। দখিনা বাতাসে ভাসছে কোকিলের কণ্ঠে কুহু কুহু গান। গাছে গাছে মুকুল, পলাশ আর শিমুল ফুলের মেলা। সব কিছুই জানান দিচ্ছে বসন্ত এসে গেছে।
ষড়ঋতুর বাংলাদেশে ঋতুচক্রের খেলায় শীতকালের পরেই আসে বসন্তকাল। বাংলা পঞ্জিকা অনুসারে ফাল্গুন-চৈত্র এই দুই মাস সময় হলো বসন্তকাল। আগামীকাল পহেলা ফাল্গুনের হাত ধরে বসন্তের আগমন ঘটবে।
বসন্তকালে প্রকৃতি সুন্দরের এক অপরূপ ভাণ্ডারে পরিণত হয়। বসন্তের হৃদয়স্পর্শী ছোঁয়ায় মানুষ আবার কর্মব্যস্ত হয়ে ওঠে আর পৃথিবী ফিরে আসে তার নিজস্ব ধারায়। বসন্তের আগমনে প্রকৃতিতে প্রজাপতি উড়ে বেড়ায় তার নিজস্ব ভঙ্গিতে আর ঘাস ফড়িং লাফিয়ে চলে এক জায়গা থেকে আরেক জায়গায়। প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লাগে দোলা। বসন্তকালে মানুষ ও প্রকৃতির সম্পর্ক হয়ে ওঠে অবিচ্ছেদ্য। ঋতুরঙের খেলায় বসন্তের অবস্থান তাই সবার ওপরে। আর এজন্যই বসন্তকালকে ঋতুরাজ বলা হয়ে থাকে।
ঋতুরাজ বসন্তকে বরণ করতে বন-বনান্তে কাননে কাননে পারিজাতের রঙের কোলাহলে ভরে উঠবে চারদিক। কচি পাতায় আলোর নাচনের মতই বাঙালির মনেও লাগবে দোলা। কবি মনে জেগে উঠবে নতুন নতুন সব পঙক্তি। বসন্ত বাতাস দোলা দিবে সবার মনে; বসন্তকে বরণ করতে সকলে সাজবে বাসন্তি সাজে। তরুণীরা পরবে বাসন্তী রঙের শাড়ি। খোঁপায় গুঁজবে ফুল আর হাতে পরবে কাঁচের চুড়ি। তরুণরাও বাসন্তী রঙের পাঞ্জাবি বা ফতুয়া পরে নামবে বাংলার পথে ঘাটে। শুধু শহরেই নয়, বাংলার গ্রামীণ জনপদেও ঝিরি ঝিরি বাতাসে ধরা দেবে বসন্ত। বসন্তরাণীর আগমনে মাতাল হবে সবুজ-শ্যামল বাংলাদেশ।
বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে ‘পহেলা ফাল্গুন-বসন্ত উৎসব’ হিসেবে। বাঙালির নিজস্ব সার্বজনীন এই উৎসব এখন গোটা বাঙালি জাতির কাছে ব্যাপক সমাদৃত। বাংলায় বসন্ত উৎসব এখন প্রাণের উৎসবে পরিণত হলেও এর শুরুর একটা ঐতিহ্যময় ইতিহাস আছে, যা অনেকের অজানা।
মোগল সম্রাট আকবর প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু করেন ১৫৮৫ সালে। নতুন বছরকে কেন্দ্র করে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। তবে সেসময় ঋতুর নাম ও উৎসবের ধরন এখনকার মতো ছিল না। তাই পহেলা ফাল্গুন বা বসন্ত শুধু একটা উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার গৌরবময় ঐতিহ্য, বাঙালিসত্তা। সে ঐতিহ্যের ইতিহাসকে ধরে রাখতে পারলেই বসন্ত উৎসবের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম ছড়িয়ে দিতে পারবে বাঙালি চেতনাকে।
বাঙালীর ঐতিহ্যের সাথে সাথে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির বাঙালীর ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনে শহীদদের রক্তরঙিন স্মৃতির কথাও মনে করিয়ে দেয়। কারণ ইতিহাসের রক্তাক্ত সেই দিনটি ছিল ৮ ফাল্গুন। একুশের পলাশরাঙা দিনটির সঙ্গে তারুণ্যের সাহসী উচ্ছ্বাস আর বাঁধভাঙা আবেগের জোয়ারও যেন মিলেমিশে একাকার হয়ে আছে।
মূলত ১৯৫০-১৯৬০ দশকেই আনুষ্ঠানিকভাবে পহেলা ফাল্গুন পালন শুরু হয়। সেসময় বাংলাদেশের জনগণ পাকিস্তানের সংস্কৃতি থেকে নিজেদের আলাদা করতে রবীন্দ্রসঙ্গীত শোনার পাশাপাশি বাঙালি নিয়মে পহেলা ফাল্গুন পালন শুরু করে। এরপর ১৯৯১ সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজনে ফাল্গুনের প্রথম দিনকে বাংলাদেশে পহেলা ফাল্গুন ও বসন্ত বরণ উৎসব হিসেবে উদযাপন করা হয়।
এরই ধারাবাহিকতায় প্রতিবছর জাঁকজমকভাবে ফাল্গুন-বসন্ত উৎসব পালন করা হয়। আগামীকাল বসন্ত উদযাপনের লক্ষ্যে তরুণ-তরুণীরা নামবে পথে প্রান্তরে। রাজধানী ঢাকার বুকে চলমান অমর একুশে গ্রন্থমেলা পরিণত হবে মানুষের বাসন্তী রঙের প্রাঙ্গণে। গ্রাম বাংলাতেও নানা বাঙালি আয়োজনের সমারোহ থাকবে। শীতের সঙ্গে তুলনা করে চলে বসন্তকালের পিঠা উৎসবও। দিনভর চলবে বসন্তের উচ্ছ্বাস প্রকাশ। ফোন, ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলবে বসন্তের শুভেচ্ছা বিনিময়। নানা আয়োজনে বসন্তকে বরণ করবে বাঙালি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!