‘ম্যান উইথ গোল্ডেন আর্ম’- মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ধারাভাষ্যকার আতাহার আলী। তেমন কিছু করেছিলেন বলেই এমন অভিব্যক্তি। ২০১৬ বিপিএলে খুলনা টাইটান্সের জার্সিতে রাজশাহীর বিপক্ষে এক ম্যাচে শেষ ওভারে ৭ রান আটকে দেন তিনি। একই মঞ্চে চিটাগং ভাইকিংসকেও জিততে দেননি শেষ ওভারে। সেবার ৬ রান লাগত প্রতিপক্ষের।
আজ মিরপুরে একই রকম মঞ্চ তৈরি হয়েছিল। পাকিস্তানের শেষ টি-টোয়েন্টি জিততে ৬ বলে দরকার ছিল ৮ রান। প্রথম বল ডটের পর দ্বিতীয় ও তৃতীয় বলে মাহমুদউল্লাহ ফেরান সরফরাজ ও হায়দারকে। চতুর্থ বলে ছক্কা হজম করে ম্যাচটা নাগালে নিয়ে আসে অতিথিরা। পঞ্চম বলে মাহমুদউল্লাহর আরেকটি উইকেট। এবার শিকার ইফতিখার। শেষ বলে পাকিস্তানের দরকার ২ রান। কিন্তু ওই বলটা নিয়েই হলো যত নাটক! নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজ মাহমুদউল্লাহর বল দেখে উইকেট থেকে সরে গেলেন।
কিন্তু বলটা নিয়ে তর্কে জড়ালেন না বাংলাদেশের দলপতি। রিভিউ নেওয়ার আবেদনও করলেন না। নওয়াজ মাহমুদউল্লাহর বলে শট খেলার জন্য প্রস্তুত হলেও হুট করে সরে যান। কোনো শট অফার করেননি। কিন্তু বলটা দেখার পরই তিনি সরে যান উইকেট থেকে। উইকেটকিপার নুরুল হাসান সোহান আম্পায়ারের সঙ্গে কথা বললেও মাহমুদউল্লাহ অনেকটাই নিশ্চুপ ছিলেন।
ক্রিকেটের আইনে আছে, বল পিচ করার পর কোনো শট অফার না করে উইকেট থেকে সরে যেতে পারেন ব্যাটসম্যান। শট অফার করলেই বল বৈধ হয়ে যেত! নওয়াজ শট অফার না করলেও খেলার প্রস্তুতি নিয়ে শাফল করেছেন। দেখে মনে হচ্ছিল, নিজের জায়গায় বল না পেয়ে উইকেট থেকে সরে যান।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ সেই বল নিয়ে বলেন, ‘আম্পায়ারের সঙ্গে আলোচনা করেছি, আমি শুধু জিজ্ঞেস করছিলাম…ও (নওয়াজ) অনেক পরে নড়েছে। এই কারণেই জিজ্ঞেস করছিলাম যে এটা বৈধ বল কি না। স্রেফ জিজ্ঞেস করছিলাম, এর বাইরে কিছু না।’ আম্পায়ার বল ডেড দেওয়ায় নতুন করে বল করতে হয় মাহমুদউল্লাহকে। আম্পায়ারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন তিনিও, ‘আম্পায়ারের কলই চূড়ান্ত এবং আম্পায়ারদের আমরা সম্মান করি।’
চাইলে আম্পায়াররা বলটি রি-চেক বা রিভিউ করতে পারতেন কিংবা তৃতীয় আম্পায়ারের সাহায্য নিতে পারতেন। কিন্তু অনফিল্ডে থাকা দুই স্থানীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও তানবীর হায়দার নিজেদের মধ্যে কোনো আলোচনা করেননি, তৃতীয় আম্পায়ার সৈকতের সাহায্য চাননি।
আইসিসি প্যানেলের আম্পায়ারের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাটসম্যান শট অফার না করায় বলটা ডেড হয়েছে। এক্ষেত্রে ব্যাটসম্যান বাড়তি সুযোগ পাচ্ছেন বলার অপেক্ষা রাখে না। তিনি বলেছেন, ‘বলটা নিয়ে তর্ক হলেও হতে পারে। ব্যাটসম্যান যদি উইথড্র করে তাহলে ডেড বল হতেই পারে। ব্যাটসম্যানের চোখের সামনে যদি হঠাৎ পাখি উড়ে যেত, মাছি ঢুকে যেত তাহলে কী করত? অতএব আম্পায়ারের একটা ডিসকাশন আসলে থাকে। বল পিচ করার পর শুধু নয়, এমনকি বল মোকাবিলা করার আগেও যদি অপ্রস্তুত হয় তাহলেও। এটা রাইটলি স্পোর্টিংলি এক্সেপ্ট হয়েছে, দ্যট ইজ ফাইন।’
মাহমুদউল্লাহ রিভিউ চাননি। পুনরায় বল করে চার হজম করেছেন। তাতে কি মাহমুদউল্লাহ ক্রিকেটের স্পিরিট দেখিয়ে হৃদয় জিতেছেন! ক্রিকইনফোর ধারাভাষ্যে সামির সাকিব লিখেছেন, ‘মাহমুদউল্লাহ আপনি অনেক ভারতীয় সমর্থকদের হৃদয় জিতেছেন। অনেক ভালো কাজ করেছেন বলটি নিয়ে রিভিউ না চেয়ে। আপনার এই মুহূর্তটা ক্যারিয়ার শেষে আপনাকে অনেক আনন্দ দেবে। খুব ভালো কাজ।’
সাঈদ শাহ আলম, ‘নওয়াজকে আউট দেওয়া উচিত ছিল। সে যখন বলটি দেখেছিল সোজা আসছে এবং খেলার উপায় ছিল না তখন সরে যায়। বল ছেড়ে দেওয়ার আইনে সে সঠিক।’

০