বিনোদন ডেস্ক: কাজল সবসময়ই বইয়ের পোকা। এবার তিনি ইনস্টাগ্রামে এসে সবাইকে বই-পড়া নিয়ে উৎসাহ জোগালেন। কাজল ইনস্টাগ্রামে তার অভিনীত একটি মুভির স্টিল ফটোগ্রাফও শেয়ার করেছেন। ছবিটিতে দেখা যায়, কাজল রবার্ট লুডলিয়ামের লেখা একটি বই পড়ছেন। ক্যাপশনে যে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন সেখানে প্রকাশ - ‘রিড মোর’ – আরও পড়ো।
হ্যাশট্যাগে রয়েছে অজগরের মতো লম্বা একটি ইংরেজী শব্দ। শব্দটিকে সবচেয়ে বড় ইংরেজী শব্ধ হিসেবে ধারনা করা হয়। কিন্ত ধারণাটি ভুল। অক্সফোর্ড ডিকশনারি শব্ধটিকে ‘ননসেন্স’ শব্দ হিসেবে উল্লেখ করেছে। শিশুরা মজা করে অথবা অবাক হয়ে শব্দটি ব্যবহার করে।
সুপারক্যালিফ্র্যাজিলিস্টিক্সপিয়ালিডোসাস –
এটা অক্ষর অগোছালো করে কোন খেলাধুলা নয়।
অভিধানভূক্ত শব্দ। এর ধারেকাছে কোন বাংলা প্রতিশব্দ খুঁজে পাওয়া যাবে না। শব্দটি অভিনেত্রেী কাজলের খুব প্রিয়। তিনি এটাও বলতে করতে ভুল করেননি, ১৯৯৮ সালের মুভি ‘পিয়ার তো হোনা হি থা’ ছবির সাথে এই দীর্ঘ শব্দের কোন সম্পর্ক নেই।
ওই মুভির স্টিল পিক গত শুক্রবার কাজল ‘আরও পড়ো’ হ্যাশটাগ সংযুক্ত করে ইন্সস্টাগ্রামে শেয়ার করেছেন,
সুপারক্যালিফ্র্যাজিলিস্টিক্সপিয়ালিডোসাস –
[caption id="attachment_13245" align="aligncenter" width="999"]

বইয়ের পোকা কাজলের প্রিয় শব্দ অজগরের মতো লম্বা[/caption]
সূত্র: এনডিটিভি