ব্রাজিলের অংশে ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত আমাজন অরণ্যের কিছু জমি অবৈধ প্লট করে ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের শ্রেণিভূক্ত বিজ্ঞাপনের মাধ্যমে একটি মহল এ অবৈধ প্লট বিক্রি করছে।
বন কিংবা জঙ্গলের মতো শব্দগুলো পর্তুগিজ ভাষায় লিখে সার্চ করলেই ফেসবুক ব্যবহারকারীরা আমাজনের এসব জমির ছবি দেখতে পাচ্ছেন। কিন্তু দাম তুলনামূলক চড়া হলেও দ্রুতই বুকিং হচ্ছে সেখানকার একের পর এক প্লট। অথচ এসব জমিতে কয়েক পুরুষ ধরে যাদের বসবাস, সেই আদিবাসীরাই জানেন না তাদের ভিটে বিক্রির এই প্রকল্পের কথা। সেই সঙ্গে আমাজন রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবক সংস্থাগুলোও হতাশ বন উজাড় ও জীববৈচিত্র্য ধ্বংসে আগ্রাসী এসব কর্মকাণ্ড নিয়ে।
অবৈধ এই বেচাকেনা থামাতে ইতোমধ্যে নিজেদের অপারগতা স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসুবকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন কিন্তু এ ধরণের বাণিজ্য বন্ধে তারা কোন পদক্ষেপ নেননি। এ ব্যাপারে ক্যালিফোর্নিয়া টেক ফার্ম জানিয়েছে, আমাদের বাণিজ্যিক নীতিমালার মধ্যে সবসময়ই ক্রেতা ও বিক্রেতাকে নির্দিষ্ট কিছু নিয়ম-নীতি চলতে হয়। আর সেগুলো মেনে চলতে আমরা বদ্ধপরিকর। এখানাকার একটি আদিবাসী সম্প্রদায়ের প্রধান বলেন, তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাপ্রসূত পদক্ষেপ কামনা করছেন। কেননা এভাবে বনাঞ্চল চলে গেলে একদিন আর এর অস্তিত্ব থাকবে না। এতে করে আমরাও ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে যাবো। এ ব্যাপারে আন্দোলনকারীরাও বলছেন, সরকারও এ নিয়ে কোন ভ্রুক্ষেপ করছে না।
এর আগে ২০১৯ সালের আগস্টে ভয়াবহ দাবানলে পুড়ে ছারখার হয়েছিল আমাজন। সে সময় টানা তিন সপ্তাহ পুড়তে থাকা বনভূমিটি রক্ষায় ব্রাজিল সরকারের নিষ্ক্রিয় ভূমিকা আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। সরকার নিজেই মুনাফার লোভে পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে মত পরিবেশবাদী সংগঠনগুলোর। এবার চিরহরিৎ এই বনের জমি বিক্রির খবর যেন সেই সমালোচনায় যোগ করছে নতুন রসদ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!