চঞ্চল চৌধুরীর স্ত্রীর ভূমিকায় মনামী ঘোষ
'এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর'— জীবনানন্দ দাশের অমর এই কবিতার মতো একবারই একজন হয়ে এসেছিলেন পেলে। ফুটবলের রাজা তিনি। তিনি চলে গেছেন, আর ফিরবেন না। অসামান্য ফুটবল শৈলীর জন্য 'কালো মানিক' উপাধি পাওয়া পেলে ফুটবলপ্রেমীদের জন্য রেখে গেছেন জাদুকরি সব মুহূর্ত। সেই মুহূর্তগুলোর কিছু পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১৯৫৬ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় পেলের। ফুটবল জাদুকরের বয়স তখন ১৫ বছর। সফল ট্রায়াল শেষে কদিন আগে যোগ দিয়েছেন সান্তোস ক্লাবে। আর মাঠে নেমে দলের ৭-১ ব্যবধানে জয়ে গোল করে বসেন। পরের বছর জুলাই মাসে আন্তর্জাতিক অভিষেক। আর্জেন্টিনার বিপক্ষে গোল করে সেখানেও তাক লাগিয়ে দেন কৈশরেই বড়ো বার্তা দেওয়া এই ফুটবলার। মারাকানায় প্রীতি ম্যাচটি ২-১ গোলে জিতেছিলো ব্রাজিল।
পেলে বিশ্বমঞ্চে নিজেকে চেনান ১৯৫৮-র সুইডেন বিশ্বকাপে। শুরুটা হয় কোয়ার্টার ফাইনাল দিয়ে। ওয়েলসের ব্যাকলাইন কাঁপিয়ে গোল করে ব্রাজিলকে জেতান ১৭ বছরের টগবগে তরুণ।
এরপর সেমিফাইনাল। ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের রাজত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে দেন পেলে। আর নিজের 'অমরত্ব' নিশ্চিত করতে বেছে নেন ফাইনাল ম্যাচকে। যেখানে সুইডেনের বিপক্ষে ৫-২ ব্যবধানের জয়ে তার প্রথম গোলটি সর্বকালের অন্যতম সেরা বিবেচিত হয়ে থাকে। পেলের নৈপুণ্যে সেবারই প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ব্রাজিল।
১৯৬২ সালে ক্লাব ফুটবলে সান্তোসকে প্রথমবার মহাদেশীয় চ্যাম্পিয়ন করে নিজের উচ্চ্তাকে আরেকটু বাড়িয়ে নেন পেলে। সেবার দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা লিবার্তিদোসে পেনারোলের বিপক্ষে দুই লেগের ম্যাচ যখন সমতায়, তখন নিরপেক্ষ ভেণ্যুর প্লে-অফে পেলেই সান্তোসের তরি পার করেন। সে ম্যাচে তার খেলা ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে আছে এখনো।
পেলের কিংবদন্তি শুধু মাঠেই আটকে থাকেনি। যুদ্ধের মঞ্চেও দারুণ প্রভাব রেখেছিলেন ফুটবলের এই অতিমানব। বিশ্বের ইতিহাসে অনন্য সেই ঘটনা ঘটেছিলো ১৯৬৭ সালে। নাইজেরিয়ায় খেলতে গিয়েছিলো সান্তোস। পেলের খেলা দেখতে ৪৮ ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিলো নাইজেরিয়া ও বায়াফ্রো।
এক হাজার ৩১৩ ম্যাচে তার এক হাজার ২৮১টি গোল ফুটবলের রেকর্ডে আজও অম্লান। হাজারতম গোলটির জন্য পেলেকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলো সান্তোস ও ভাস্কো দ্য গামার সমর্থকরা। ঘটনাটা ১৯৬৯ সালের ১৯ নভেম্বর।
১৯৫৮ বিশ্বকাপ জয়ের নায়ককে '৬২-র আসরে নায়ক হতে দেয়নি চোট। তবে '৭০-এ ব্রাজিলকে তৃতীয় বিশ্বকাপ জিতিয়ে ফুটবলে একচ্ছত্র রাজার সিংহাসনটা দখলে নিয়ে নেন পেলে। যেখানে বসার সৌভাগ্য আজও কারো হয়নি। পেলে, এমনই একজন।
মানুষ চলে যায়। কিন্তু কিছু মানুষ তাদের কীর্তি দিয়ে 'অমরত্ব' লাভ করেন। প্রজন্মের পর প্রজন্ম ক্ষণজন্মা সেসব মানুষকে মনে রাখে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায় নাম। 'ফুটবলের রাজা' পেলে তাদেরই একজন। ২০ বছরের বর্নাঢ্য ক্যারিয়ারে ফুটবলের জন্য, ফুটবলপ্রেমীদের জন্য, মানুষের জন্য জাদুকরি সব মুহূর্ত রেখে গেছেন ব্রাজিলিয়ান কিং।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!