শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। দেশটির উত্তরাঞ্চলে মঙ্গলবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ১০টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ডোলোরেসের শহরের কাছে, রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে গভীরতা ছিল ১৫ দশমিক ২ কিলোমিটার পর্যন্ত এবং ৬০ কিলোমিটার উত্তরে সবচেয়ে ভয়াবহ অবস্থা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) থেকে এসব এসব তথ্য জানা গেছে। প্রবল ভূ-কম্পনের কারণে কেঁপে উঠে শহরের নানা স্থাপনা।
ডোলোরেসের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরে, ২০০-শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।
ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স বলেন যে, ভূ-কম্পনের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন। প্রাথমিকভাবে রাস্তাঘাট ও একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও।
আবরা প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা অফিস, যেখানে ডোলোরেস অবস্থিত, বলছে যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে সময় লাগবে।
গত জুলাই মাসে পাহাড়ি আবরা প্রদেশে রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১১ জন নিহত হন এবং আহত হন কয়েকশ মানুষ।
ফিলিপাইনে ভূমিকম্প একটি নিত্যদিনের ঘটনা, যা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ বলয়ের মধ্যে অবস্থিত।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!