উৎপল দত্ত: অ্যালথ্রপ, প্রিন্সেস ডায়ানার শৈশবের বাড়ি। মৃত্যুর পর তার মরদেহ অ্যালথ্রপ এ আনা হয়। কাছেই একট হ্রদ। তার মাঝখানে ছোট একটা দ্বীপ। সেখানেই চিরনিদ্রায় শুয়ে আছেন প্রিন্সেস ডায়ানা। সমাধিতে শ্যাওলা জমছে এখন! ডায়না নেই। তার সাইকেল বেঁচে আছে।
অনেক স্মৃতি নিয়ে ওই সাধারণ পুরোনো সাইকেল আজও বেঁচে আছে। নিলামে উঠছে। ঐতিহাসিক সাইকেলটি চড়া দামেই বিক্রি হলো। প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত পুরনো সাইকেল গত সপ্তাহে ৪৪ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সাইকেল এর মূল্য ৫১ লাখ ৮৭ হাজার ৪৯৭ টাকা। ২০১৮ সালে এক নিলামে ৯ হাজার ২০০ ডলারে বিক্রি হয়েছিল সাইকেলটি। এবার আয়োজকদের ধারণা ছিলো, দাম উঠবে ১৫ হাজার থেকে ২০ হাজার পাউন্ড। ঐতিহাসিক সাইকেলটির নতুন মালিক এখন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরের খ্যাতনামা অ্যাটর্নি ব্যারি গ্লাজার।
মৃত্যুর ২৪ বছর পর আবার আলোচনায় ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্সেস ডায়ানা। সারাজীবন বিতর্ক কখনও তাকে ছাড়েনি। ফটো সাংবাদিকদের পিছুতাড়া লেগেই থাকতো। ধারণা করা হয়, ফটো সাংবাদিকদের এড়াতেই তাড়াহুড়োর মধ্যে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার মৃত্যু নিয়েও প্রশ্ন ওঠে। ডায়ানার মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে মেনে নেননি অনেকেই। অনেকের ধারণা মার্সিডিজ গাড়িটির চালক হেনরি পল ছিলেন গোয়েন্দা সংস্থার লোক। তার মৃত্যুও কুয়াশাচ্ছন্ন। রহস্যময়। ১৯৮১ সালে তিনি প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ডায়ানা। বিবাহিত জীবনে সুখী ছিলেন না ডায়ানা। ১৯৯২ সালে দুজনে আলাদা থাকার সিদ্ধান্ত নেন। ১৫ বছর পর ১৯৯৭ সালে ৩১ আগস্ট প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান ৩৬ বছরের প্রিন্সেস ডায়ানা।
রাজপরিবারের সদস্য হওয়ার কারণে সাইকেলটি ডায়ানা ব্যবহার করতে পারতেন না। বিয়ের আগে নিজের কর্মস্থল লন্ডনের একটি নার্সারিতে প্রতিদিন সাইকেল নিয়ে যাতায়াত করতেন তিনি। সাইকেলটি অনেক স্মৃতি বহন করছে। সাইকেলটি ঐতিহাসিক। কিন্তু নিলামের আয়োজকরা বলছেন ভিন্ন কথা। বার্স্টো অ্যান্ড হিউয়েট অকশন হাউস এই সাইকেলকে, তাদের ভাষায়, ‘লজ্জাজনক সাইকেল’ এবং ‘ডায়ানার ওপর নির্যাতনের প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন।

০
প্রিন্সেস ডায়ানার সাইকেল - এক