টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই অঘটন ঘটালো নামিবিয়া। ভারত-পাকিস্তানের মত দলকে হারিয়ে আফ্রিকার এই দলটিকে পুঁচকে ভেবে হয়তো হালকাভাবে নিয়েছিল এশিয়া কাপ জয়ী শক্তিশালী শ্রীলঙ্কা। তবে উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে রীতিমত চমক উপহার দিয়েছে নামিবিয়া।
শ্রীলংকার শক্তিশালী বোলারদের দারুণ মোকাবিলা করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে ১৬৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় আফ্রিকার দলটি। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে অলআউট হয়ে যায় ১০৮ রানে।
টস জিতে নামিবিয়াকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতে কয়েকটি উইকেট হারালেও শেষের দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আফ্রিকান দেশটি। মাঝারি মানের ৪/৫টি ইনিংসেই ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের সংগ্রহ পেয়ে যায় তারা।
কিন্তু রান তাড়া করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কা পুরোপুরি ব্যাকফুটে। নামিবিয়ান বোলিংয়ের সামনে বলতে গেলে দিশেহারা অবস্থা হয় লঙ্কান ব্যাটারদের। টসের সময়েই নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস বলেছিলেন, ‘এই কন্ডিশনে ভালো করার মত বোলার আমাদের হাতে রয়েছে।’
তারই প্রতিধ্বনি যেন বোলিংয়ে এসে দিয়ে যাচ্ছিল নামিবিয়ান বোলাররা। শুরুতে ২১ রানে ৩ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের পুরোপুরি চেপে ধরে নামিবিয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। সে সঙ্গে রানের চাকা সচল করতে না পারায় বাড়তে থাকে চাপ। যা শেষ পর্যন্ত পরাজয়ের দিকে নিয়ে যায় তাদের।
অভিজ্ঞ ডেভিড ওয়াইজই মূলতঃ পার্থক্যটা গড়ে দেন। শুরুতেই ব্রেক থ্রু আনেন তিনি। কুশল মেন্ডিসকে জেন গ্রিনের ক্যাচে পরিণত করেন তিনি। ৬ বলে ৬ রান করে ফিরে যান মেন্ডিস। এরপর পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন তরুণ পেসার বেন শিকোঙ্গো।
প্রথমে পাথুম নিশাঙ্কাকে জেজে স্মিটের হাতে ক্যাচ দেয়ান শিকোঙ্গো। ১০ বলে ৯ রান করে আউট হন তিনি। দানুসকা গুনাথিলাকা ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। যদিও পরের বলে আর হ্যাটট্রিকটা করতে পারেননি শিকোঙ্গো।
ধনঞ্জয়া ডি সিলভা চেষ্টা করেন ঘুরে দাঁড়ানোর। কিন্তু ১২ রান করার পর তাকেও সাজঘরের পথ দেখিয়ে দেন ইয়ান ফ্রাইলিংক। শিকোঙ্গোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ভানুকা রাজাপাকসে এবং অধিনায়ক দাসুন শানাকা মিলে চেষ্টা করেন পঞ্চম উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর।
কিন্তু তাদের ৩৪ রানের জুটিটাকে আর বাড়তে দেননি স্কলটজ। রাজাপকসেকে লা কুকের হাতে ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙ্গেন তিনি। ২১ বলে ২০ রান করে ফেরেন রাজাপাকসে। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি দাসুন শানাকা। ২৩ বলে তিনি করেন ২৯ রান। ২টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি।
পরের ব্যাটাররা আর দাঁড়াতেই পারেননি। হাসারাঙ্গা ৪, চামিকা করুনারত্নে ৫, প্রমোদ মধুশান শূন্য, দুষ্মন্তে চামিরা আউট হন ৮ রান করে। ১১ রানে অপরাজিত থাকেন ১১ নম্বর ব্যাটার মহেশ থিকসানা।
নামিবিয়ার বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন ডেভিড ওয়াইজ, ব্রেন্ডন স্কলটজ, বেন শিকোঙ্গো, ইয়ান ফ্রাইলিংক, জেজে স্মিট।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!