নিউজ ডেস্ক: সংখ্যাগত দিক দিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে সনাতন বা হিন্দুধর্ম। ২০১১ সালের আদমশুমারি তথ্য অনুযায়ী, দেশে মোট জনগোষ্ঠীর প্রায় ১ কোটি ২৩ লাখ হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীর বসবাস।
সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন দেব-দেবীর পূজা আর্চনা করেন। স্থান ও কালভেদে বিভিন্ন প্রকার পূজানুষ্ঠান হিন্দুধর্মে প্রচলিত। মন্দিরের বাহিরে অনেক হিন্দুগৃহে নির্দিষ্ট ঠাকুরঘর বা উপাসনাস্থল রয়েছে। ঠাকুরঘরে দেবদেবীর ছবি বা মূর্তি রাখা থাকে। আবার বড় বড় পূজা উৎসবে অস্থায়ী মণ্ডপ তৈরি করেও ঠাকুর বা দেব-দেবীর পূজা করা হয়। পূজায় বরাবরই ঠাকুরের উদ্দেশ্যে ধূপ, দীপ, জল ও ফল উৎসর্গ করা হয়।
ঠাকুর-দেবতার কল্পিত মূর্তি বা প্রতিমূর্তি যারা তৈরি করেন তারা ‘পাল’ সম্প্রদায় নামে পরিচিত। পালদের হাতের স্পর্শেই তৈরি হয় নানা ধরনের প্রতিমা বা ঠাকুর।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস অসুরের মত আঘাত হেনেছে পালদের কর্মযজ্ঞে। ফলে হাত গুটিয়ে বসে থাকছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা যারা তৈরি করেন তাদের দুয়ারে এখন কড়া নাড়ছে ‘ক্ষুধার ঠাকুর’।
করোনাকালে পূজা-পার্বণ সীমিত হয়ে যাওয়ায় রুটি-রুজি নিয়ে বেশ চিন্তায় পড়েছেন প্রতিমা শিল্পীরা। কোনও মতে খেয়েপরে বেঁচে আছেন তারা। মাসের পর মাস জমছে বাসা ভাড়া। তাদের চোখেমুখে কেবলই অন্ধকার এখন।
এমনই একজন প্রতিমা শিল্পী বলাই পাল। রাজধানীর সূত্রাপুর থানাধীন নর্থব্রুক হল রোডের জমিদার বাড়িতে প্রতিমা গড়ে জীবিকা নির্বাহ করেন তিনি। বংশগত কর্ম হিসেবে ঠাকুর নির্মাণের কাজে আসেন তিনি। তার পূর্বপুরুষেরাও প্রতিমা নির্মাণ করেই সংসার চালাতেন। দিনকাল তার ভালোই যাচ্ছিলো। হঠাৎ বৈশ্বিক মহামারি করোনার ছোবলে মা লক্ষ্মী যেনও মুখ ফিরিয়ে নিয়েছেন তার আয় রোজগার থেকে। করোনাকালে পূজাপার্বণ কমে যাওয়ায় কোনও মতো খেয়েপরে টিকে আছেন বলাই পাল। ১০-১২ জন প্রতিমা শিল্পী কাজ করতেন বলাই পালের সঙ্গে, করোনাকালে ২ জনকে রেখে বাকিদের বিদায় জানাতে বাধ্য হয়েছেন তিনি।
করোনাকালে ঠাকুর নির্মাণের বিষয় জানতে চাইলে বলাই পাল বলেন, ‘করোনায় পূজাপার্বণ কমে যাওয়ায় আমাদের কাজও কমে গেছে। ধারদেনা করে চলছি। করোনা আসার আগে বড় বড় পূজা উৎসবের বাহিরেও সারা বছর প্রতিমা বিক্রি হতো। অনেকে এবার করোনার কারণে মনসা পূজা বাদ দিয়েছে। যে পূজা না করলেই নয়; হয় তো সেগুলোই করছে। তারপর বিশ্বকর্মা পূজাও বন্ধ হয়ে গেছে।’
তিনি বলেন, ‘পূজা বন্ধ হয়ে গেলে আমরা কিভাবে চলবো। আমাদের কারিগর আছে, সংসার আছে, ১০ থেকে ১২ টি পরিবারের সদস্য আমাদের এখানে কাজ করে চলতো। এখন তো তারাও কষ্টে আছে। ধারদেনা আর হাতের পুঁজিও শেষ। অনেকের তো সঞ্চয়ও নেই।’
প্রতিমা নির্মাতা বলাই পাল আক্ষেপ করে বলেন, ‘আমাদের দেশ থেকে প্রতিমা নির্মাণের কাজ বিলুপ্তির পথে। বংশগতভাবে নতুন প্রজন্মের ছেলেরা এ কাজে আসতে চায় না। পরিশ্রম অনুযায়ী পয়সা পাওয়া যায় না।’
করোনাকালে কোনও ধরনের ত্রাণ সহায়তা পেয়েছেন কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘করোনার এই দেড় বছরে কারও কাছ থেকে কোনও ধরনের সহায়তা পাইনি। আমাদের দিকে কারও খেয়াল নেই। কেউ এসে বলেও না- ‘আপনারা কেমন আছেন, কিভাবে চলছেন’। করোনার সংকটে প্রতিমা শিল্পীদের কেউ কোনও সহায়তা পায়নি।’

০