ডেস্ক রিপোর্ট: ভিন্ন ধারার গান গেয়ে সবার প্রিয় হয়ে ওঠা শিল্পী সঞ্জীব চৌধুরীর ৫৭তম জন্মদিন আজ। যিনি একাধারে ছিলেন কবি, সাংবাদিক, গীতিকার, সুরকার এবং গায়ক। জনপ্রিয় বাংলা ব্যাণ্ডদল দলছুটের প্রতিষ্ঠাতা এই শিল্পী গানের ভাষা আর সুরে ভিন্ন দ্যোতনা এনেছিলেন। ২০০৭ সালে না ফেরার দেশে চলে গেলেও এখনো মানুষের মুখে মুখে শোনা যায় তার গান।
সঞ্জীব চৌধুরী, বাংলাদেশের সঙ্গীত জগতের অন্যরকম এক ব্যক্তিত্ব। যার ভিন্নধর্মী গানগুলো আজও ভীষণ জনপ্রিয়। লোকমুখে ফিরে ফিরে শোনা যায় তাঁরই গান। অনুপ্রেরণা হয়ে আছে নবীনদের জন্য।
১৯৬৪ সালের এই দিনে হবিগঞ্জে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গানের মানুষ হিসেবে পরিচিত এই শিল্পী পেশায় ছিলেন সাংবাদিক। কাজ করেছেন স্বনামধন্য বিভিন্ন দৈনিকে।
লোক গানের প্রতি ছিলো সঞ্জীব চৌধুরীর আলাদা ভালো লাগা। ১৯৯৬ সালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’ গঠন করেন। তাঁর গানের কথা ও সুর স্পর্শ করতো সমকালকে। ছড়িয়ে যেতো ভবিষ্যতের ভুবনে।
‘আমি তোমাকেই বলে দেবো’, ‘বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না’, ‘হৃদয়ের দাবি’, ‘আমি ফিরে পেতে চাই’ -এর মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন প্রিয় এই শিল্পী। তাঁর আলোচিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে আহ্, হৃদয়পুর, আকাশচুরি, জোছনাবিহার ও স্বপ্নবাজী।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালে মারা যান সঞ্জীব চৌধুরী। তিনি না থাকলেও জন্মদিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে দেশের সঙ্গীত প্রিয় মানুষেরা।
এইদিন/বিনোদন/এএস

০