বিশ্বে প্রথমবারের মতো হরমোনবিহীন পুরুষদের জন্য একটি জন্মনিয়ন্ত্রণ পিল ক্লিনিক্যাল ট্রায়ালে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত এই পিলের নাম ওয়াইসিটি-৫২৯। বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট সায়েন্স অ্যালার্ট-এর বরাতে জানা যায়, এই ওষুধটি শরীরের প্রাকৃতিক হরমোনের মাত্রা অপরিবর্তিত রেখে কার্যকরভাবে শুক্রাণু উৎপাদন কমিয়ে দেয়।
ওষুধটি রেটিনোইক অ্যাসিড রিসেপ্টর (আরএআর)-আলফা নামক একটি নির্দিষ্ট প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে, যা ভিটামিন-এ থেকে উৎপন্ন অ্যাসিডের মাধ্যমে শুক্রাণু তৈরি ও কোষের বৃদ্ধিতে সহায়ক। ওয়াইসিটি-৫২৯ শুধুমাত্র এই রিসেপ্টরকে বাধাগ্রস্ত করায়, শরীরের অন্যান্য কার্যক্রমে খুব কম প্রভাব পড়ে।
ইঁদুর ও বানরের ওপর প্রাথমিক পরীক্ষায় ওষুধটি অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে। গবেষণায় দেখা গেছে, পুরুষ ইঁদুরদের এই ওষুধ খাওয়ানোর এক মাসের মধ্যে গর্ভধারণের হার প্রায় ১০০% কমে যায়। আর বানরের ক্ষেত্রে উচ্চমাত্রায় প্রয়োগের পরও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
গবেষকরা জানান, ওষুধ সেবন বন্ধ করার পর প্রাণীরা আবার পূর্বের মতো সন্তান জন্মদানের ক্ষমতা ফিরে পায়। এটি পুরুষদের জন্য একটি নিরাপদ, পুনর্ব্যবহারযোগ্য ও হরমোন-নিরপেক্ষ গর্ভনিরোধক পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডে এই ওষুধের দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। এতে দেখা হচ্ছে, ওষুধটি মানবদেহে কতটা নিরাপদ এবং কার্যকর। ওষুধটির গবেষণা ও উন্নয়নে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ এবং গবেষণায় অংশ নিয়েছে মিনেসোটা ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
গবেষক অধ্যাপক গুন্ডা জর্জ বলেন, পুরুষদের জন্য নিরাপদ ও কার্যকর পিল তৈরি হলে দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনায় সমান অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, ইওরচয়েস থেরাপিউটিকস-এর প্রধান বিজ্ঞানী নাদজা মানোভিটস বলেন, বর্তমানে বিশ্বে প্রায় ৫০% গর্ভধারণই অনাকাঙ্ক্ষিত। এই পিল পুরুষদের জন্য নতুন এক দায়িত্ব গ্রহণের সুযোগ এনে দেবে।
ওয়াইসিটি-৫২৯ ছাড়াও বেইলর কলেজ অব মেডিসিনের বিজ্ঞানীরা সিডিডি-২৮০৭ নামক আরেকটি হরমোনবিহীন গর্ভনিরোধক ইনজেকশনের ওপর গবেষণা করছেন। যদিও এটি এখনো মানুষের ওপর প্রয়োগ হয়নি।
১৯৮০-এর দশকে ভ্যাসেকটমি পদ্ধতির পর পুরুষদের জন্য আর কোনো নতুন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বাজারে আসেনি। তবে সাম্প্রতিক সমীক্ষা বলছে, অধিকাংশ পুরুষই নতুন গর্ভনিরোধক ব্যবহারে আগ্রহী।
বিশ্বে দীর্ঘদিন ধরে নারীরাই গর্ভনিরোধের প্রধান দায়িত্ব বহন করে আসছেন। নতুন এই গবেষণাগুলো হয়তো সেই ভারসাম্য কিছুটা হলেও বদলে দেবে— এমনটাই আশা করছেন বিজ্ঞানীরা।

০