বাংলাদেশ ঋতু প্রধান দেশ হওয়ায় বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ফল পাওয়া যায়। এই ঋতু গুলোর মধ্যে বেশিরভাগই ফল পাওয়া যায় গ্রীষ্ম কালে। ফলে গ্রীষ্মকাল কে মধুমাস বলা হয়ে থাকে। এর মাঝে উল্লেখযোগ্য ফল এবং ফলের রাজা হল পাকা আম, হ্যাঁ আজ আমরা পাকা আম নিয়ে আলোচনা করব।
পাকা আম বিভিন্ন জাতের ও বিভিন্ন রকমের হয়ে থাকে। কাঁচা ও পাকা উভয় প্রকার আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, খনিজ লবণ ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান বিদ্যমান। যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।
পাকা আম যেমন ই মিষ্টি ও সুস্বাদু, অন্যদিকে তেমনি বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর। বিভিন্ন জাতের পাকা আম রয়েছে এর মাঝে ল্যাংড়া, ফজলি, হিমসাগর, খিরসা, গোপালভোগ উল্লেখযোগ্য। এছাড়াও আরো বিভিন্ন জাতের পাকা আম পাওয়া যায়।
জেনে নেয়া যাক পাকা আমের পুষ্টিগুণ:
- পাকা আমে গ্লুটামিক এসিড থাকায় পাকা আম আমাদের মস্তিষ্কের কোষগুলো উজ্জীবিত করে এবং মনোযোগ বাড়িয়ে দেয়।
- এতে রয়েছে প্রচুর বিটা ক্যারোটিন ভিটামিন এ এর ভালো উৎস এই ফল হূদরোগ ,ভুলে যাওয়া আলজেইমার, পারকিনসন্স ও আর্থ্রাইটিস প্রতিরোধ করে।
- রয়েছে খনিজ উপাদান ক্যালসিয়াম ও পটাশিয়াম যা হাড় ও দাঁতকে ভালো রাখে এবং পটাশিয়াম রক্তস্বল্পতা দূর করে।
- গবেষকরা বলছেন যে আম এ অ্যান্টিঅক্সিডেন্ট ও উচ্চ পরিমাণে খাদ্য আঁশ থাকায় এটি কোলন ক্যান্সার, স্তন ক্যান্সার, রক্তস্বল্পতা বা ব্লাড ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি প্রতিরোধ করতে সাহায্য করে।
- ভিটামিন সি পাওয়া যায় পাকা আমে যা স্কার্ভি রোগ প্রতিরোধ করে মাড়ি, ত্বক ও হাড়ের সুস্থতা রক্ষা করে।
- আমের ক্যারোটিন চোখকে সুস্থ রাখে সর্দি, কাশি দূর করতে সাহায্য করে।
- পাকা আম ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
- অনেকেই মনে করেন ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা পাকা আম খাওয়া ঠিক নয়, এটা ভুল প্রমাণিত হয়েছে তবে পরিমিত পরিমাণে আম খেলে শরীরে শর্করার পরিমাণ ঠিক থাকে।
এক কথায় বলা যায় শরীরে নানাভাবে শক্তি জুগিয়ে ভিটামিনের ঘাটতি পূরণ করে মানব দেহ সুস্থ রাখতে সহায়ক হলো পাকা আম।
অতএব বুঝতেই পারছেন আমের উপকারিতা অপরিসীম। বাজারে অল্প বিস্তর পাকা আম আসতে শুরু করেছে, অবশ্যই আপনি ও আপনার পরিবারের সদস্যরা পাকা আম খাবেন তবে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত আম খেতে হবে ।বাজারের ফরমালিনযুক্ত আম এর উপকার থেকে অপকারই বেশি এ বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন।
আমিনা শাহনাজ হাশমি (পুষ্টিবিদ)
নিউ পিসি ল্যাব, মিরপুর ২