পদ্মা সেতুর নির্মাণকাজ চলাকালীন সময়ে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দায়েরকৃত মামলায় রাজশাহীর এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম রাজিব হোসাইন (১৯)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার বড়গাছি হাজীপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।
এই তথ্যটি নিশ্চিত করেছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম।
অ্যাডভোকেট ইসমত আরা বেগম জানান, পদ্মাসেতু উদ্বোধনের আগে গুজব রটানো হয়েছিল যে, পদ্মা সেতুতে মাথা লাগবে। আসামি রাজিব হোসাইন তার ফেসবুক প্রফাইলে ২০২১ সালের অক্টোবর মাসে একটি স্ট্যাটাস দেন। এতে ‘বাংলাদেশের পদ্মা সেতুর নির্মাণ চলা পথে বাধা পড়েছে, মানুষের মাথা লাগবে। ১ লাখ বা তারও বেশি মানুষের মাথা প্রয়োজন। সারা বাংলাদেশে বের হয়েছে ৪১টি দল। ...’-এমন একটি পোস্ট দেন।
এ ঘটনায় পরে ওই বছরের ৮ অক্টোবর রাজশাহীর দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শামীম সারোয়ার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে রাজিবকে গ্রেফতার করা হয়।
এরপর জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে পুলিশ এই মামলায় আদালতে চার্জশিট দেয়। পরে মামলাটির বিচার কাজ শুরু হয়। এতে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
আজ মঙ্গলবার ওই মামলার রায়ে বিচারক জিয়াউর রহমান ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫ (২) ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড দেন।
একইসঙ্গে জরিমানা করেন দুই লাখ টাকা। জরিমানার এই টাকা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড।
এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩১ (২) ধারায় অভিযুক্ত রাজিব হোসাইনকে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেন। জরিমানা করেন তিন লাখ টাকা। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে তার।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!