ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সম্পূর্ণ নিজের সামর্থ্যে পদ্মা সেতু তৈরি করছে। এর ফলে দক্ষিণাঞ্চলের সঙ্গে যে যোগাযোগ সৃষ্টি হবে, তা আমাদের জিডিপিতে অবদান রাখবে। ইতোমধ্যে পদ্মা সেতুর প্রভাব দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে পড়তে শুরু করেছে। যেমন সোলার প্যানেল বসানো, অবকাঠামোসহ গ্রামে গ্রামে উন্নয়ন শুরু হয়েছে।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি শুয়ার্ড গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।
সুইজাল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি শুয়াডের মাধ্যমে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মহামারিকালেও বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন শুয়াড। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের একটা যুবসমাজ আছে, যারা কাজে অত্যন্ত দক্ষ। সুইজারল্যান্ড যদি এখানে আরও বেশি বিনিয়োগ করে, তবে উভয় দেশই লাভবান হবে।'
বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত হয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, এখানে আরও সুযোগ রয়েছে, আরও বিনিয়োগের অনেক সম্ভাবনা রয়েছে। মানব দক্ষতা উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি। কভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সব রকম সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত।
বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, সংকটময় সময়ও বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে তিনি মুগ্ধ। গ্রামীণ মানুষের উন্নয়নসহ সামাজিক নিরাপত্তা খাতে বাংলাদেশকে সহায়তার আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, এই ধরনের যে কোনো কাজে সুইস সরকার বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। শিক্ষা, স্বাস্থ্য, সবার জন্য আবাসন, সবার জন্য খাদ্যের ব্যবস্থাসহ সামাজিক নিরাপত্তা খাতে বাংলাদেশের সফলতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তার প্রশংসা করেন সুইস রাষ্ট্রদূত। বাংলাদেশ স্বল্পোন্নত দেশে উন্নীত হতে যে পদক্ষেপগুলো নিয়েছে, তার প্রশংসাও করেন তিনি।
১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুইজারল্যান্ড সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি নিজেও সেই সফরে বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন। সেই সফরে বঙ্গবন্ধু বাংলাদেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও নির্যাতিত নারীদের চিকিৎসায় সুইজারল্যান্ড থেকে চিকিৎসক এবং নার্সের ব্যবস্থা করেছিলেন, সেই কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সুইজারল্যান্ডের পররাষ্ট্রনীতি বঙ্গবন্ধুকে আকৃষ্ট করেছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সুইজারল্যান্ডের নিরপেক্ষতা এবং সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়- সুইজারল্যান্ডের এই দর্শন বঙ্গবন্ধুকে আকৃষ্ট করেছিল। তিনি বলতেন, তার লক্ষ্য বাংলাদেশকে 'সুইজারল্যান্ড অব দ্য ইস্ট' হিসেবে প্রতিষ্ঠা করা।
সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ভৌগোলিক সাদৃশ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিকভাবে সুইজারল্যান্ডের অবস্থান ইউরোপের কেন্দ্রস্থলে এবং একই রকমভাবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কেন্দ্রস্থলে। বিভিন্ন দিক থেকে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের মিল আছে।
প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

০