পাকিস্তানের অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মিফতা ইসমাইল। দেশটিতে প্রাকৃতিক দুর্যোগ ও নানা কারণে সৃষ্ট সংকটের মধ্যেই এমন ঘোষণা এল।
রোববার (২৫ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় দলের নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান তিনি। জানা গেছে, পাঁচ বছর নির্বাসনে থাকার পর পাকিস্তানে ফিরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ইসহাক দার। খবর দ্য ডনের।
এই মুহূর্তে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন মিফতাহ ইসমাইল। সেখানে নওয়াজ শরীফসহ পিএমএল-এন নেতাদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এতে তার পদত্যাগের সিদ্ধান্তের পাশাপাশি পাকিস্তানের আরও বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
পিএমএল-এনের এক মুখপাত্র জানিয়েছেন, বৈঠককালে মিফতাহ নওয়াজ শরীফের হাতে পদত্যাগ পত্র তুলে দিয়ে দেশের জন্য কাজ করার সুযোগ দেওয়ায় ধন্যবাদ জানান।
উল্লেখ্য, পাকিস্তানের অর্থনীতি ক্রমাগতভাবে অস্থির সময় পার করছে। দেশটিতে চলতি হিসাবের ঘাটতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পরিবার ও ব্যবসা উভয়ের ওপরই চাপ সৃষ্টি করেছে। এ ছাড়া সাম্প্রতিক বিধ্বংসী বন্যা অর্থনৈতিক সংকট চরম মাত্রায় বাড়িয়ে দিয়েছে। বন্যায় পাকিস্তানের আনুমানিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে এবং দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!