একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করে নিচ্ছে তালেবানরা। এমতাবস্থায় দেশ ছেড়ে পালালেন আফগানিস্তানের অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। এর আগে তালেবানরা দেশটির এক চতুর্থাংশের বেশি প্রাদেশিক রাজধানী দখল করে নিলে মঙ্গলবার পদত্যাগ করেন খালিদ। এরপরই দেশ ছাড়েন তিনি। খবর আল জাজিরার।
গত কয়েকদিন ধরে তালেবানদের অগ্রযাত্রা ব্যাপক গতি পেয়েছে। এরই ধারাবাহিকতায় এক সপ্তাহের কম সময়ের মধ্যে আফগানিস্তানের ৯ প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। শুক্রবার থেকে এ পর্যন্ত ফাইজাবাদ, ফারাহ, পাল-ই-খুমরি, সার-ই-পাল, সেবেরঘান, আইবাক, কুন্দুজ, তালুকান এবং জারাঞ্জ শহর দখল করেছে তারা।
মাঝে কয়েক বছর কিছুটা শান্ত থাকলেও আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার শুরুর পর থেকেই বেশ আগ্রাসী হয়ে উঠেছে তালেবানরা। মে মাস থেকে অনেকটা বেপরোয়াভাবে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল দখল করতে শুরু করে। এরই মধ্যে বিভিন্ন উপশহর দখল করেছে তারা। এখন বড় শহরগুলোকে টার্গেট করছে তারা।
এদিকে দেশের গুরুত্বপূর্ণ কাস্টমস পোস্টগুলো তালেবানের দখলে চলে যাওয়ায় আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পদত্যাগ করেন। অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাফি তাবি বলেছেন, ওই পোস্টগুলো তালেবানরা দখল করায় দেশের রাজস্ব কমতে শুরু করেছে। এজন্য পদত্যাগ করে দেশ ছেড়েছেন খালিদ।
অন্যদিকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বিদেশে অবস্থানরত অসুস্থ স্ত্রীর পাশে থাকাকেও খালিদের পদত্যাগ এবং দেশ ছাড়ার কারণ হিসেবে দেখিয়েছেন রাফি। কিন্তু খালিদ কোন দেশে গেছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এইদিন/সংবাদ/রই/আন্তর্জাতিক

০