ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জোর করে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা এবং বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় করা মামলার এক আসামি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। ওই আসামির নাম মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগ (৪৫)। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার।
রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসমিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. অজি উল্লাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন।
এর আগে গত ১৫ নভেম্বর ওই ঘটনায় প্রধান আসামি দেলোয়ার হোসেন প্রকাশ দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযুক্ত ১৪ জনের মধ্যে চারজন এখনও পলাতক।
উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই গৃহবধূর বাড়িতে জোর করে ঢুকে পড়েন আসামিরা। এরপর তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন আসামিরা। এ সময় গৃহবধূ বাধা দিলে তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়। আসামিদের একজন এই ঘটনার ভিডিওচিত্র মোবাইলে ধারণ করেন। পরে তারা সেটি ছড়িয়ে ইন্টারনেটে দেন।
নির্যাতনের শিকার ওই নারী ৪ অক্টোবর বেগমগঞ্জ থানায় দুটি মামলা করেন। দুই মামলাতেই নয়জনকে আসামি করা হয়।
০
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আসামির জামিন