ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে নামের একাংশ মিল থাকায় এক আসামির পরিবর্তে আরেক আসামিকে গ্রেফতার করে জেলে পাঠানোর অভিযোগ উঠেছে। সাজাপ্রাপ্ত আসামি ‘হাসিনা আক্তারের’ পরিবর্তে জেল খাটছেন ‘হাছিনা বেগম’। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ছবিযুক্ত বালামে হাসিনা আক্তার ও হাছিনা বেগম একই আসামি কিনা পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।
রোববার বিকালে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞার ভার্চুয়াল আদালত এ আদেশ দেন। আজ কারাগারের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী গোলাম মওলা মুরাদ। প্রতিবেদনের ওপর নির্ভর করছে হাছিনা বেগমের মুক্তি।
হাছিনা বেগম এক বছর চার মাস ধরে জেল খাটছেন। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ায়। তিনি হামিদ হোছনের স্ত্রী। আর সাজাপ্রাপ্ত আসামি হাসিনা আক্তার একই এলাকার ইসমাইল হাজি বাড়ির হামিদ হোসেনের স্ত্রী।
জানা যায়, হাছিনা বেগম গ্রেফতার হওয়ার পর তার স্বামী সন্তানদের ফেলে অন্যত্র চলে গেছেন। বড় ছেলে শামীম (১৬) চট্টগ্রামে একটি বাসায় গৃহভৃত্যের কাজ নেয়। মেঝ মেয়ে ইয়াছমিন (১৩) টেকনাফে একটি বাড়িতে ঝিয়ের কাজ করে। ৫ মাস বয়সি আরেক মেয়ে রোকেয়া দাদির কাছে আছে।
হাছিনা বেগমের বড় ছেলে শামীমের অভিযোগ-তার মা চট্টগ্রাম শহরে জীবনেও যাননি। অথচ একদিন মধ্যরাতে পুলিশ টেকনাফের বাসায় এসে কথা আছে বলে ডেকে থানায় নিয়ে যায় তার মাকে। এরপর চট্টগ্রামের কর্ণফুলী থানার একটি মাদক মামলায় চালান করে দেয়।
মা জেলে যাওয়ার পর তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। তারা এক প্রকার পথে পথে ঘুরছে। এখন আইনজীবীর সহায়তায় তার মায়ের মুক্তির প্রহর গুনছে। একই সঙ্গে তার মাকে যারা কেবল নামের মিল থাকার কারণে যাচাই-বাছাই ছাড়াই গ্রেফতার করেছে তাদেরও বিচার দাবি করেছে শামীম।
এদিকে কারাগারে থাকা হাসিনা বেগম আর মূল আসামি হাসিনা আক্তার এক নয় বলে টেকনাফ থানা পুলিশ আদালতে প্রতিবেদন দিয়েছে বলে জানা গেছে। ওই এলাকায় হাসিনা আক্তার নামে কারও অস্তিত্ব নেই। পুলিশের প্রতিবেদন পাওয়ার পর অনেকটাই নিশ্চিত হওয়া গেছে যে, মূল আসামির পরিবর্তে নামের ভুলে ‘ভুল’ আসামি জেল খাটছেন।
আদালত সূত্র জানায়, হাসিনা আক্তার ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি দুই হাজার পিস ইয়াবা নিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। কর্ণফুলী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। একই বছর ২৭ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পায় হাসিনা আক্তার।
২০১৯ সালের ১ জুলাই চট্টগ্রাম অতিরিক্ত মহানগর ৫ম আদালতের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী রায়ে ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এর পর থেকে পলাতক হাসিনা আক্তার।
কারাগার সূত্রে জানা যায়, প্রকৃত আসামি হাসিনা আক্তার মামলার সাজা হওয়ার আগে ২০১৭ থেকে প্রায় ৯ মাস কারাগারে ছিল। সাজা হওয়ার পর ২০১৯ সালের ১৬ ডিসেম্বর থেকে হাছিনা বেগম কারাগারে আছেন। কারা রেজিস্ট্রারে থাকা প্রথমবার গ্রেফতার হয়ে কারাগারে যাওয়া ও পরে সাজা পরোয়ানামূলে গ্রেফতার হয়ে কারাগারে যাওয়া দুজনের ছবির মিল নেই বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
হাছিনা বেগমের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ জানান, ‘মঙ্গলবার (আজ) জেল সুপারের প্রতিবেদন পাওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে সাজাপ্রাপ্ত হাসিনা আক্তার ও বর্তমান জেলে থাকা হাছিনা বেগম আলাদা ব্যক্তি হলে আমরা মুক্তির জন্য আবেদন করব। ভার্চুয়ালি শুনানি হবে। মুক্তির আদেশ দিলে জেলে থাকা হাছিনা বেগম ছাড়া পাবেন। এটি আদালতের ওপর নির্ভর করবে।

০