বিনোদন ডেস্কঃ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ফেসবুকে চমৎকার একটি ভিডিওবার্তা শেয়ার করেছেন মেহজাবীন। (
ভিডিও)
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সমাজের চোখে সেরা হওয়ার জন্য আমরা নারীরা প্রায়ই ভুলে যাই, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক দিয়ে আলাদা। আর তাই অন্যের কাছে সেরা হওয়ার চেষ্টা না করে আমাদের উচিত নিজেদের স্বতন্ত্র সত্তা আবিষ্কার করা। এই সত্তাই আমাদের জীবনের দৌড়ে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাবে। নারীদের পাশে যারা আছেন, থাকবেন, সেসব পুরুষ বন্ধুকে এবং অবশ্যই নারী বন্ধুকে আজকের এই দিনে জানাই বিশেষ শুভেচ্ছা।’