এ যেন সেই আইয়ামে জাহিলিয়ার বর্বরতার যুগ! মেয়ে শিশুর জন্ম হওয়ায় নবজাতককে জঙ্গলে ফেলে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। বুধবার (২১ জুলাই) রাজ্যের বীরভূমের জেলার বোলপুরের লাভপুরে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নবজাতকের বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, বুধবার সকালে লাভপুরের লাঘাটা আদিবাসী পাড়ার বাসিন্দা সুপুরমণি মাড্ডি একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। পরে গ্রামের জঙ্গলের ভেতর কাপড় জড়ানো অবস্থায় এক নবজাতককে পড়ে থাকতে দেখেন তিনি।
পরে সুপুরমণি ও তার স্বামী শিশুটিকে নিজের কাছে রাখার ইচ্ছে প্রকাশ করেন। এদিকে পুলিশের কাছে নবজাতকের উদ্ধারের খবর আসায় তারা শিশুটিকে নিজেদের জিম্মায় নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
এদিকে শিশুটি কীভাবে জঙ্গলে পড়ে ছিল এ বিষয়ে খোঁজ-খবর নিতে গিয়ে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ওই গ্রামেরই রুরি সোরেন সন্তানের জন্ম দেন। মেয়ে হওয়ায় নবজাতককে জঙ্গলে ফেলে দেন তারা। পরে পুলিশ গ্রেপ্তার করে।
রুবি ও তার স্বামী বিজয় পুলিশি জিজ্ঞাসাবাদে জানান, উদ্ধার হওয়া শিশুকন্যাটির বাবা-মা তারাই। রুবির দাবি, সন্তান জন্মের পর সে অজ্ঞান ছিল, তাই জানে না কী ঘটেছে। অন্যদিকে নবজাতকের পিতা বিজয় জানায়, শিশুটি নড়াচড়া করছিল না। তাই মৃত ভেবে ফেলে দিয়েছে।
তবে পুলিশ বলছে, ওই দম্পতি মিথ্যা তথ্য দিচ্ছেন বলে মনে হচ্ছে। মেয়ে হওয়ার কারণেই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন তারা। আরও জিজ্ঞাসাবাদের জন্যে ওই নবজাতকের বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে।

০