ডেস্ক রিপোর্ট: গ্রাহকসেবার বাইরে গিয়ে নতুন শর্ত দিয়ে প্রায় ৬০ লাখ পুরনো গ্রাহককে হয়রানিতে ফেলেছে ডাচ-বাংলা ব্যাংক। নতুন শর্তে বলা হচ্ছে গ্রাহককে তার অ্যাকাউন্টে ন্যূনতম ৫ হাজার টাকা জমা রাখতে হবে। তা না হলে অ্যাকাউন্ট বন্ধের আভাস দিয়েছে ব্যাংকটি। এদিকে গ্রাহকরা এতে চরম ভোগান্তিতে পড়লেও এ বিষয়ে কথা বলতে নারাজ ব্যাংক কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলছেন, পুরনো অ্যাকাউন্ট নয়, ব্যবসায়িক স্বার্থে নতুন নিয়ম নতুন অ্যাকাউন্টে দিতে পারে ব্যাংক।
বর্তমানে জনপ্রিয় এ ব্যাংকটিকে স্বল্প ও বৃহৎ পরিসরে লেনদেন করেন প্রায় ৮৪ লাখ গ্রাহক। এর মধ্যে প্রায় ৬০ লাখ গ্রাহকের হিসাব বা অ্যাকাউন্ট নম্বরের কোড ১০১ ও ১৫১। এবার এই দুটি কোডধারী হিসাব নম্বরের ক্ষেত্রে শর্ত দিয়ে ব্যাংকটি গ্রাহকদের সার্কুলার ও খুদে বার্তায় বলছে, আগামী মে মাস হতে নিম্নে ৫ হাজার টাকা রেখে লেনদেন না করলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট। আর কারো অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা থাকলে অটোমেটিক নতুন শর্তে বহাল থাকবে চলমান নম্বর। এমন অবস্থায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেণির গ্রাহক।
তবে নতুন এ শর্তে গ্রাহকরা জানান, পাঁচ হাজার দিয়ে অ্যাকাউন্ট খোলা ওই যুগটা অনেক আগে ফেলে এসেছি।
কেন এই জটিলতা, এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে নারাজ ডিবিবিএল কর্তৃপক্ষ।
অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউসুফ বলেন, পুরনো গ্রাহকদের নয়, এমন শর্ত দেওয়া যেতে পারে নতুন গ্রাহকদের।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, আমাদের ৬০টি ব্যাংক রয়েছে। তাদের নিজস্ব নিয়মনীতি মালা রয়েছে। গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ন হলে যে কোনো ব্যাংকে চলে যেতে পারেন তারা। এখানে আমাদের কিছু করার নেই।
ব্যাংকটির নতুন এই সিদ্ধান্তে হিসাব নম্বর পরিবর্তন বা বন্ধ হলে অ্যাকাউন্টের পূর্ব লেনদেনের তথ্য প্রয়োজনে দীর্ঘসময় পাওয়া নিয়েও শঙ্কায় আছেন গ্রাহকরা। এমন সিদ্ধান্ত বাতিলের দাবিও জানান সংশ্লিষ্টরা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!