অর্থনীতি ডেস্ক: করোনাভাইরাস মহামারীতে বিশ্ব অর্থনীতিতে চরম মন্দাবস্থা চলছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তবে আশার কথা, এরই মধ্যে বৈদেশিক কর্মসংস্থান থেকে প্রাপ্ত রেমিটেন্স আয়ে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে দেশে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে ৩৭ দশমিক ৫৯ শতাংশ বা ৩ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
২০২০ সালে প্রবাসীরা রেকর্ড ২ হাজার ১৭৪ কোটি ডলার পাঠিয়েছেন; টাকার অংকে যা দাঁড়ায় ১ লাখ ৮৪ হাজার ৩৫৫ কোটি ২০ লাখ টাকা। এত বেশি পরিমাণ রেমিট্যান্স এর আগে কোনো বছরে আসেনি। গত বছর রেমিট্যান্স বেড়েছে ৩৪১ কোটি ডলার বা ১৮ দশমিক ৬০ শতাংশ। অথচ ২০১৯ সালে রেমিটেন্স থেকে বাংলাদেশের আয় ছিলো ১ লাখ ৫৫ হাজার ৩৫৩ কোটি টাকা। অর্থাৎ মাত্র এক বছরেই তা বেড়েছে ২৯ হাজার কোটি টাকা, যে বছর কিনা বিবেচিত হচ্ছে মানব সভ্যতার ইতিহাসের অন্যতম বিপর্যয়কর বছর হিসেবে। আর অর্থবছর বিবেচনায় চলতি অর্থবছরের গত ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রেমিট্যান্স বেড়েছে ৩৭ দশমিক ৫৯ শতাংশ।
২০২০ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ ক্রমেই কমতে থাকে। ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিলো ১৪৫ কোটি ডলার, মার্চে তা কমে ১২৮ কোটি ৬৮ লাখ ডলারে নামে। ভাইরাস সংক্রমণ বাড়লে এপ্রিলে যা আরও কমে দাঁড়ায় মাত্র ১০৮ কোটি ডলার।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে করোনা চলাকালীন মে থেকে দেশের রেমিট্যান্সের প্রবাহ বাড়তে থাকে, যা এখন পর্যন্ত বলবৎ রয়েছে। মে মাসে রেমিটেন্স আসে ১৫০ কোটি ডলার, আর জুনে ১৮৩ কোটি ডলার। ঈদের মাস জুলাইয়ে এক লাফে প্রবাসী আয় উঠে যায় ২৬০ কোটি ডলারে। একক মাসের হিসেবে যা এখন পর্যন্ত সর্বোচ্চ আয়। এরপর আগস্টে ১৯৬ কোটি ডলার, সেপ্টেম্বরে ২১৫ কোটি ডলার, অক্টোবরে ২১০ কোটি ডলার ও নভেম্বরে ২০৭ কোটি ডলার আসে। আর ডিসেম্বরে প্রবাসীরা পাঠান ২০৫ কোটি ডলার।
গণমাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ফরমাল চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহের নিমিত্তে এবং প্রবাসী বাংলাদেশিদের বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠানোতে উৎসাহ দিতে সরকার ২০১৯ সালের জুলাই থেকে রেমিট্যান্সের ২ শতাংশ প্রণোদনা দেওয়া শুরু করে। সম্প্রতি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন যে রেমিট্যান্স প্রেরকদের ২ শতাংশ নগদ প্রণোদনা প্রদানে সরকারের সেই কৌশল দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহের ঊর্ধ্বগতিতে অগ্রণী ভূমিকা পালন করছে। ২০১৯-২০ অর্থবছর থেকে ২ শতাংশ প্রণোদনা দেওয়ার পর থেকেই প্রবাসী আয়ে গতি আসে। করোনা সংকটের মধ্যে যা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। এজন্য, বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব প্রবাসী বাংলাদেশি ও দেশবাসীকে ধন্যবাদ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!